এ শহরে মানুষেরা প্রতিনিয়ত ঠকে
ঠকে শিখে ঠগবাজ হয়ে যায় অনায়াসে
এ শহরে শূন্যতার চাষে বাম্পার ফলন, দিনে দিনে মানুষেরা শুন্যপতি
ঘরে বাইরে দেয়ালে রাস্তায় মানুষেরা শুন্যতা নিয়ে ঘুরেফিরে কথা বলে
এ শহরে মানুশের বুকে কিচ্ছু থাকেনা শুধু নিকোটিন আর অ্যাসিডিটি।
এ শহরে মানুষ খুনের সংবাদে ঘুমাতে যায় আর খুনি হয়ে জেগে উঠে
ধর্ষণের রগরগে বর্ণনা ছাপা হয় রোজ আর মানুষেরা যৌন সুখে গিলে খায়।
এ শহরে বন্ধুকে নয় বন্দুকে দেয় হাজার সালাম।
তাই ন্যকা প্রেমিকের মুখোশ খুলে যদি
তোমার সম্ভ্রমের সতেজ রুমাল ছিঁড়ে ছেনে উল্লাসে নাচি কোনদিন,
তুমি অবাক হইও না যেন
প্রিয়তমা এ শহরে আমারও বসবাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




