সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪১
দেশের উন্নয়নঃ প্রয়োজন সৎ নেতৃত্বের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রোদের মধ্যে লাইনে দাড়িয়ে বেশী ভাড়া দিয়ে বাসে ওঠার কালচার অনেক পুরোনো হয়ে গেছে আমাদের দেশে। এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার হলে গণ-নকলের ব্যবস্থাও বন্ধ হযে গেছে বেশ কয়েক বছর যাবত। সম্প্রতি এই লিস্টে যোগ হয়েছে স্বতস্ফূর্ত জাল ভোট মুক্ত ভোট দান ব্যবস্থা। সারা দেশের জনগন এইতো কয়েকদিন আগেই প্রমান করল জাল ভোট মুক্ত ভোটিংও বাংলাদেশে সম্ভব। আজ যখন লিখছি তখনও সারা দেশে চলছে আরেকটি বোট উৎসব। আশা করি সেটিও হবে সুশৃংখল, স্বতস্ফূর্ত, জালভোট মুক্ত। সম্মানিত পাঠক, এতা কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটি। সেটি হচ্ছে যে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই আমাদের দেশের নেতৃত্ব যদি আন্তরিব হন তবে সকল ভালো কাজই তাদের পক্ষে করা সম্ভব। এদেশের সকল মানুষ তাদের সকল ভালো কাজেই সমর্থন দেবে। সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকার আন্তরিক ছিল বলেই আট কোট মানুষের জাতীয় পরিচয় পত্র ও নির্ভুল ভোটার লিস্ট তৈরী অতি অল্প সময়ে সম্ভব হয়েছিল। আজ আমাদের বর্তমান নেতৃত্বের হাতে আরো অনেক দায়িত্ব রয়েছে আন্তরিকভাবে করার। পাবলিক প্লেস বিশেষ করে লঞ্চ টার্মিনল-বাস টার্মিনাল বা লঞ্চ- বাসের অভ্যন্তরে আজো অনেকে নির্দ্বীধায় ধুমপান করেন। এর বিরুদ্ধে প্রচলিত আইন থাকা সত্বেও সাধারণ মানুষ কিছু বলতে গেলে নাজেহাল হন কিংবা ঠাট্রা-তামাশার শিকার হন। সেনা বাহিনী বা পুলিশ সদস্যরা ও প্রকাশ্যে ধুমপান করতে বিব্রত বোধ করেন না। এর কারণ এ বিষয়ে আমদের নেতৃত্ব আন্তরিক ভুমিকা রাখেতে পারেননি অতীতে। পলিথিন কিছুদিন বন্ধ থাকলেও আবার দেধারছে সারা দেশে বিক্রী হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র ছাত্রলীগ করে, আরেকজন ছাত্রদল করে, আবার আরেক জন হয়তো শিবির বা জাসদ করে। শুধু ছাত্রলীগ যারা সমর্থন করে বা করবে তাদের জন্য তো হলগুলো বরাদ্দ করা হয়নি। ছাত্র এদেশী বা ভীন দেশী হোক, কালো হোক বা ধলো হোক বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ীই সিট বরাদ্দ দেওয়ার কথা। কই আমরা কি পারছি সে নিয়ম রক্ষা করতে? আমদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কি আন্তরিক সে নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে? আসলে সমস্যাটা সেখানেই। আমাদের নেতৃত্ব যদি নীতির প্রতি আন্তরিক ও শ্রদ্ধাশীল হন তবে ছাত্রলীগ এভাবে চরের মতো করে হলদখলের উন্মাদনায় শামিল হওয়ার ধৃষ্টতা দেখাবে না। আমরা চাই আমাদের বর্তমান নেতৃত্ব সকল বিভেদ ভুলে এদেশের সকল নাগরিকদেরকে সাথে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ পানে এগিয়ে যাবে।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।