somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেউই যদি গ্রেফতার না করে থাকে, তবে সালাহ উদ্দিন আহমদ কোথায়?

১২ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তবে কি ইলিয়াস আলীর মতই তাকে ঠান্ডা মাথায় গুম করা হয়েছে? এভাবে অনবরত রাষ্ট্রীয় সন্ত্রাস চলতে পারে না। জেগে উঠুন জনতা। কি হচ্ছে আজ বাংলাদেশে। মানুষের চেতনা কি মরে গেছে? এই জন্য স্বাধিন হয়েছিল দেশ?

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে কেন খুঁজে বের করা হবে না এবং আগামী রোববার তাঁকে আদালতে হাজির করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে বিচারপতি কামরুল ইসলাম ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে সালাহ উদ্দিন আহমেদকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেন তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ। আজ দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি আবেদনটি করেন। আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। শুনানিতে সালাহউদ্দিন আহমেদের পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘গত মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে উত্তরার একটি বাসা থেকে তাঁকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে থানায় আমরা জিডি করতে চাইলেও পুলিশ জিডি গ্রহণ করেনি।
দেশের একজন নাগরিক হিসেবে তাঁকে উদ্ধার করা জরুরি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অস্বীকার করায় আমরা তাঁর জীবননাশের আশঙ্কা করছি। তাই তাঁকে উদ্ধার করার জন্য আদালতের নির্দেশনা কামনা করছি।’ রুলের বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘পুলিশের আইজির মাধ্যমে নিশ্চিত হয়েছি যে আইন শৃঙ্খলাবাহিনী তাঁকে গ্রেপ্তার বা আটক করেনি। রাজনীতিবিদরা নিজে পলাতক থেকে অনেক সময় রাজনৈতিকভাবে ফায়দা লোটার জন্য এ ধরনের আচরণ করে থাকেন।’ এ সময় আদালত অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলেন, ‘আমরা বিশ্বাস করছি, তাঁকে আটক করা হয়নি।
কিন্তু তিনি নিখোঁজ রয়েছেন, নাগরিক হিসেবে তাঁকে উদ্ধার করাটাও রাষ্ট্রের দায়িত্ব। পুলিশের এই বিষয়ে জিডি না নেওয়ার কোনো কারণ দেখি না।’ পুলিশ কেন জিডি নেয়নি সে প্রশ্ন রাখেন আদালত। আদালত আরো বলেন, ‘তিনি রাজনৈতিক ব্যক্তি হতে পারেন, তাই বলে কি আপনারা জিডি না নিয়ে এই ধরনের আচরণ করবেন?’ এ সময় অ্যাটর্নি জনারেল আদালতকে বলেন, ‘তাঁর বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। যেসব মামলায় তিনি অভিযুক্ত ও পলাতক আসামি। তাই পুলিশ হয়তো জিডি গ্রহণ করেনি।’ এ সময় সালাহউদ্দিন আহমেদের পক্ষের অপর আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘তাঁকে যদি উদ্ধার না করা হয়, তাঁর দায়-দায়িত্ব কি অ্যাটর্নি জেনারেল নেবেন? তিনি (সালাহউদ্দিন আহমেদ) যদি নিহত হন, তখন তাঁর দায়িত্ব অ্যাটর্নি জেনারেলকে নিতে হবে।’
এ পর্যায়ে আদালত রুল জারি করেন। এর আগে হাসিনা আহমেদ অভিযোগ করেন, সালাহ উদ্দিন আহমেদকে ফিরে পেতে তিনি উত্তরা থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। তিনি বলেন, কোনো যৌক্তিক প্রেক্ষাপট ছাড়া সাধারণ ডায়েরি নিতে পারবে না বলে জানিয়েছে উত্তরা থানার পুলিশ। রাত সাড়ে ১০টার দিকে সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজ হওয়ার বিষয়ে জিডি করতে না পেরে উত্তরা থানা থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ ছাড়া বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক বিবৃতিতে দাবি করেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও ২০-দলীয় জোটের মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদকে মঙ্গলবার রাতে উত্তরার একটি বাসা থেকে সাদা পোশাকে পুলিশ উঠিয়ে নিয়ে গেছে। তবে মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান দাবি করেন, পুলিশ সালাহ উদ্দিনকে আটক করেনি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর সালাহ উদ্দিন আহমেদ দল ও জোটের পক্ষে নিয়মিত বিবৃতি দিয়ে আসছিলেন।
৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

×