বিজেপি নেতা সুব্রহ্মনম স্বামী বলেছেন, মসজিদ কোনো ধর্মস্থানই নয়! তাই ইচ্ছা হলেই নাকি তাকে গুঁড়িয়ে দেওয়াই যায়! শনিবার ভারতের গৌহাটিতে এমন অদ্ভুত দাবি করলেন তিনি। তার এই মন্তব্যের পরপরই বিতর্কের ঝড় উঠেছে। এমনকি আসামে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
একই ভাবে সুব্রহ্মনম স্বামী শুক্রবার রাতে গুয়াহাটিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে বলেন ''মসজিদ মোটেও কোনো ধর্মস্থান নয়। এটা সাধারণ একটা বিল্ডিং মাত্র। যেকোনো সময় চাইলেই মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া যায়। আমার সঙ্গে কেউ সহমত না হলে আমি বিতর্কে যেতে রাজি। সৌদি আরবের মানুষদের কাছ থেকে এই তথ্য আমি পেয়েছি।''
এর সঙ্গেই ভারতীয় মুসলিমকেই হিন্দু দাবি করেছেন স্বামী। শনিবার, গৌহাটিতে ভিন্ন একটি অনুষ্ঠানে এই কথার পুনরাবৃত্তি করেন তিনি।
শনিবার স্বামীর এই মন্তব্যের বিরুদ্ধে পুরো আসাম জুড়েই একাধিক সংগঠন বিক্ষোভ দেখিয়েছে। প্রকাশ্য রাস্তায় সুব্রহ্মনম স্বামীর কুশপুত্তলিকা দাহ করা হয়। তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ এনে ভারতীয় দণ্ড বিধির ১২০ (বি) ও ১৫৩ (এ) ধারায় সুব্রহ্মনম স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




