somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতকে বাড়তি সুবিধা দিতে কোয়ার্টার ফাইনালের সিডিউল পরিবর্তন

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ক্রিকেটের তিন মোড়ল। এই তিন মোড়লের মধ্যে ইংল্যান্ড বাংলাদেশের কাছে গ্রুপ পর্বের ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। অপর মোড়ল ভারত যেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় না নেয় সেই সব ব্যবস্থাই করছে আইসিসি।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত। যেকোনো দেশের সাথে খেলা হলেই বাড়তি সুবিধা পায় ভারত। সেই সুবিধা নিয়ে বিশ্বকাপ শুরুর আগেই অস্ট্রেলিযায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যায় তারা। কারণ, নিজেদের ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়া। কিন্তু সেখানে একের পর এক নাস্তানাবুদ হয় ধোনির দল। পুরো সিরিজ জুড়ে ভারতের খেলোয়াড়দের পারফরমেন্স ছিল যাচ্ছেতাই। সেই দলটিই বিশ্বকাপ শুরু হতেই রাতারাতিই বদলে গেল। তাদের খেলা দেখলে মনে হয় তারা হাতে জাদুর কাঠি পেয়েছে। সেই জাদুর কাঠির স্পর্শেই এতো ভালো খেলা শুরু করেছে তারা। বিশ্বকাপে কোনো দলই তাদের সামনে এখন পর্যন্ত দাঁড়াতেই পারলো না। গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ধোনি বাহিনী।
তাদের এই পারফরমেন্সের পেছনে আইসিসির দেয়া বাড়তি সুবিধাকে দায়ী করেছেন অনেকেই। পাকিস্তানের একজন খেলোয়াড় বলেন, বিশ্বকাপে ভারতকে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে। তাদের অনুকূলে পিস তৈরি করা হচ্ছে। অবশ্য ওই খেলোয়াড়ের অভিযোগকে উড়িয়ে দেয়া যাবে না। তার কারণ, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সিডিউল দেখলেই বোঝা যায়।
বিশ্বকাপ শুরুর এক বছর আগে তৈরি করা সিডিউল ভেঙ্গে তছনছ করা হয়েছে কেবল ভারতীয় দলকে বাড়তি সুবিধা দিতে। কোয়ার্টার ফাইনালের পুরো সিডিউলই পরিবর্তন করে ফেলেছে আইসিসি। নতুন সূচি অনুযায়ী আগামী ১৯ মার্চ মেলবোর্নে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। কিন্তু পূর্বের সূচি অনুযায়ী ২১ মার্চ শনিবার ‘এ’ গ্রুপের চার নম্বর দল হিসেবে ওয়েলিংটনে খেলার কথা ছিল বাংলাদেশের। মেলবোর্নে খেলার কথা ছিল অস্ট্রেলিয়া আর পাকিস্তানের। সিডনিতে খেলার কথা নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের। এছাড়া অ্যাডিলেড ওভালে মুখোমুখি হওয়ার কথা দক্ষিণ আফ্রিকা আর শ্রীলংকার।
কিন্তু ভারতের সুবিধার্থে আইসিসি আমুল বদলে দিল কোয়ার্টার ফাইনালের সূচি। ভারতের ইচ্ছা, মেলবোর্নে কোয়ার্টার ফাইনাল খেলবে তারা। সে ইচ্ছা পূরণ করতেই ভেন্যু এবং তারিখ পরিবর্তন করে দেয়া হলো। পরিবর্তিত সূচি অনুযায়ী মেলবোর্নেই ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।
একারণে বাংলাদেশের ক্রিকেটপ্রেমী ভক্তদের মধ্যে কিছুটা হলেও চিন্তা কাজ করবে। কেননা খেলার মাঠে থাকবে আইসিসি নির্ধারিত দুই আম্পায়ার এবং মাঠের বাইরে থাকবে টিভি আম্পায়ার। তারা যদি আইসিসির নির্দেশ অনুযায়ী কাজ করে আউট দিতে কোনো হেরফের করে তাহলে মাটি হয়ে যাবে বাংলাদেশের স্বপ্নের সেমিফাইনাল খেলার সম্ভাবনা। তাই বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে মাঠে কেবল ভারতের খেলোয়াড়রাই থাকছে না থাকবে আইসিসি নির্ধারিত ভারতের অনুকূলে তৈরি করা মাঠ এবং আম্পায়ার। (সূত্র: যুগান্তর)
৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×