বড্ড খারাপ লাগে,
দেশটার জন্য।
এগিয়ে যাবার যুগে পিছিয়ে পড়ছে যে দেশটা,
আমার বাংলাদেশ।
দেশের মানুষ গুলো সব্বাই পন্ডিত,
কঠোর সমালোচনায়।
কিন্তু সমাধা করতে যায় না কেউ,
নেতৃত্ব দিতে চায় না,
চায় না এগিয়ে যেতে,
পারে না পালটে দিতে সবকিছু,
ফিদেল কাসএো মতো,
অথবা চে' র মতো।
কারনটা আমি জানি,
সে জন্যেই খারাপ লাগে।
খুব বেশি খারাপ লাগে।
তাদের দলে যে আমিও।
কাপুরুষ, লজ্জাহীন, ভীতু দের সেই দলে।
পারি না সব কিছু পালটে দিতে,
ভেঙেচুরে নতুন করে গড়তে।
পারি শুধু বসে বসে সমালোচনা করতে।
কিসের যেন একটা টান,
কার জন্যে শুধু মায়া লাগে?
বাবা মার জন্যে?
ভাই বোন পরিবারের জন্যে?
পিছন থেকে টেনে ধরে রাখে শুধু,
সামনে যেতে দেয় না।
বুঝি আমি,
নিজের জন্যে মায়া।
যদি মরে যাই?
অনেক দামী যে জীবনটা আমার কাছে।
হারাতে চাই না এই জীবনটাকে,
হায়রে জীবন,
মাথা নিচু করে বেচে থাকা,
এটাকেই জীবন বলি।
তারপরও পারি না আমি,
এগিয়ে যেতে,
ঐ যে,
পিছুটান।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



