ফারিয়ালের আমন্ত্রনে ভূত থেকে ভূতে আয়োজনে অংশগ্রহন করছি। একসময় প্রচুর বই পরতাম। অনেক মাইর খাওয়ার স্মৃতিও আছে।টিফিনের টাকা, রিকসা ভাড়া বাচিয়ে বই কিনতাম। পরবর্তিতে একটা লাইব্রেরীর সদস্য হলাম মেট্রিক পরীক্ষার পর। কিন্তু মেম্বারশীপের মেয়াদ শেদ হয়ে যাবার কারনে অনেকদিন ধরে বই আনাও হয় না, পড়াও হয় না। যাই হোক এবার শুরু করা যাক।
আমার প্রিয় বই গুলো ( যেই বই গুলো ভালো লেগেছে):
1. সুকুমার রায় রচনাসমগ্র
2. সাতকাহন - সমরেশ মজুমদার
3.কত অজানারে - শংকর
4.কালবেলা, কালপুরুষ, উওরাধিকার- সমরেশ মজুমদার
5. জোৎস্না ও জননীর গল্প- হুমায়ুন আহমেদ
গত মাসে যেই বই গুলো শেষ করলাম:
-বললাম না অনেকদিন ধরে কোন বই পরছি না।
শেষ যে বই নিজের টাকায় কিনেছি:
-তিন গোয়েন্দা সিরিজের কোন একটা ভলিউম।
এখন যে বই পড়ছি:
- পাঠ্য বই। কারন, দুই মাস পরেই আমার ইন্টার মিডিয়েট পরীক্ষা।
যে বই এখন পর্যন্ত শেষ করতে পারি নি:
- শেষের কবিতা
আমি নিচের 5 জন কে অনুরোধ করছি তাদের ব্লগে এই নিয়ে লিখতে:
1.ধানসিড়িঁ
2.শাওন
3.ঝড়ো হাওয়া
4. অমি রহমান পিয়াল
5.সাদাত শাহরিয়ার
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৬ রাত ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



