আজ 8ই মার্চ। আমার একমাএ বোন মুনমুন আপুর জন্মদিন আজ।আমাদের দুই ভাইয়ের এক বোন। তাই আপুর আদরটা একটু বেশি।আব্বু আম্মু আমাদের দুই জনের চেয়ে আপুকেই বেশি আদর করে। তবে এটা নিয়ে আমার কোন ক্ষোভ নেই। আপুও আমাকে অনেক আদর করে। আমি যখন ছোট, এই ক্লাস ওয়ান টু তে পড়ি তখন আম্মু অফিসে চলে যাওয়ার সময় উথাল পাথাল কান্নাকাটি করতাম। তখন আমাকে আপু অনেক বোঝানোর চেষ্টা করত যে আম্মু আবার চলে আসবে। কিন্তু আমি হয়ত তখন কিছুতেই বুঝতে চাইতাম না। মনে আছে আপুর চুল ধরে টানাটানি করে রাগ ঝাড়তাম। সেই আপুর বিয়ে হয়ে গেছে আজ প্রায় আট বছর। তবে প্রতি বৃহস্পতিবার আপু চলে আসে বাসায়। সাথে থাকে রিসালাত, আমার 4 বছর বয়সের ভাগিনা।জাহিদ ভাইয়া, আমার দুলাভাই, উনি আসেন আপুকে দিয়ে যেতে। আবার শনিবার সকালেই চলে যায় আপু।
ছোটবেলার কথা মনে হলে খুব খারাপ লাগে । অনেক কষ্ট দিয়েছি আপুকে।
একটুপড়েই কিছু গোলাপ নিয়ে যাপ আপুর বাসায়। উইশ্ করার জন্য। তার আগেই সামহোয়্যার ইন ব্লগের মাধমে উইশ্ করছি।
শুভ জন্মদিন আপু
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



