somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলিউডকে না বলুন

০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সমাজের অন্যতম বিষফোড়া এই বলিউড। এর প্রভাব এতই মারাত্মক রূপ ধারণ করেছে যে বিষয়টি এখন উদ্বেগের। আমাদের যুব সমাজ এখন এর মারাত্মক নেশায় নেশাগ্রস্থ। তাদের মন মানসিকতায় এবং কথাবার্তায় বর্তমান সময়ের হিন্দি ছবিগুলোর প্রভাব সু-স্পষ্ট। বিন্দাস, কামাল কার দিয়া ইত্যাদি ছাড়াও মাঝে মাঝে তারা হিংলিশ বলা শুরু করে যা মোটেও কাম্য নয়। বিষয়টি যদি এমন হত যে তারা কোন নতুন ভাষা শিখেছে, সে ভাষায় কোন দর্শন বা সাহিত্য পড়েছে এবং আলোচনার সুবিধার্থে সেই ভাষাটিতে কিছু শব্দ বলা প্রয়োজনীয় তাহলে কিছু বলার নেই। সে ক্ষেত্রে এটা আমাদের অগ্রগামী মানসিকতারই পরিচয় বহন করে। আজকাল বিভিন্ন জায়গায় বাংলা ছবি নিয়ে আলোচনা করা মানেই বিশাল ক্ষেত হয়ে যাওয়া। হিন্দি কোন বিষয় নিয়ে আলোচনা করলে ঠিক আছে। সেটা মর্যাদার ব্যাপার ও স্মার্টনেসের পরিচয়। ধিক্কার জানাই এই মানসিকতাকে। এটা কি পরোক্ষভাবে প্রমান করে না যে আমরা যতই নিজেদের ভাষা নিয়ে গর্ব করিনা কেন আমরা আসলে সর্বভারতীয় হিন্দি ভাষাতেই বিলীন হতে চাই অবচেতন মনে? আমাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে আমরা যে বড়াই করি তা দেখলে আমার ছাগলের ম্যা ম্যা মনে হয়। কারণ বিরক্তিকর নজরুল সন্ধ্যা সেরে এসে আমরা বাড়ীর সোফায় বসে রিমোট হাতে একটা হিন্দি চ্যানেল দেখা আরম্ভ করি। অথচ আমাদের চ্যানেলগুলো ভারতে প্রবেশাধিকার পর্যন্ত পায় না। আমরা কি আসলে একটা ভাল জাতি? আমার মনে প্রশ্নের উদয় হয়। আমার ক্ষতি করছে যে, যে আমার চ্যানেল তার দেশে দেখাতে দিচ্ছে না, কারণ তাতে নাকি আমার পণ্যের প্রচার হবে তার দেশে, যদিও আমার চ্যানেলগুলো সব বিনামূল্যের, সেখানে আমি তার চ্যানেল টাকা দিয়ে কিনে আনি। আচ্ছা এতে লাভ কি? যদি বুঝতাম যে তাদের চ্যানেলে কোন প্রয়োজনীয় জিনিস আছে, যা আমাদের অগ্রগতির সহায়ক বা সুস্থ বিনোদনের সহায়ক তাও না হয় মানলাম। কিন্তু চারবার বিয়ে দেওয়া সিরিয়াল আর উত্তেজক নাচ গানের মাঝে আমরা কি আরো ক্ষতিগ্রস্থ হচ্ছি না। এর থেকে কি ক্লাসিকাল নাচ দেখাটা আমাদের মননশীলতার জন্য উপকারী নয় কি? মদ খেতে খুব ভাল লাগে, তাতে জীবন উপভোগ করা যায়, কিন্তু তাতে যে নিজের লিভারের বারটা বাজছে তা কি খেয়াল আছে। ক্ষণিকের আনন্দের জন্য, সুস্থ্য খাবারের প্লেটটা সরিয়ে উত্তেজক পানীয়ের মত উত্তেজক নাচ দেখে নিজের মস্তিষ্কের ডিসঅর্ডার ঘটানোটা কি উচিত? আপনারা বয়ষ্ক মানুষ। আপনারা যদি না বোঝেন তাহলে বাড়ীর বাচ্চাদের শাসন করা ছেড়ে দিন। কারণ আপনাদের সে অধিকার নেই।

সবাই সুস্থ হোক।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১২ রাত ২:২৬
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×