শিথিল প্রহরায় তীব্র বিষধর সর্পের ছোবল
এসে পড়ে আমার পায়ে।
আমি স্বস্তিবচন গ্রহন করি
প্রিয়জনের সদয় আত্মা হতে।
পুতিবাস্প শোষণ করতে আমি উদ্যত হই
আমার ঔচিত্যপূর্ণ যন্ত্র সমগ্র নিয়ে
বিদ্রূপ ছুড়ে দেই সর্পের প্রতি
তার বিষমভূজ আশের লিকলিকে শরীর
তাতে কুকড়ে যায় অবলীলায়।
আমি স্বস্তি পাই,
আবার নিমগ্ন হই অনুচ্চ তন্দ্রায়।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১২ রাত ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


