কথা কম কাজ বেশী
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কথা কম কাজ বেশী
মানুষকে আমি ভালবাসি
অতি পরিচিত একটা কথা। ছোট বাচ্চাদের মাঝে খুব জনপ্রিয়। কিন্তু আমাদের বড়দের মাঝে কি এর কোন কার্যকারিতা কাছে? উত্তর হবে, নেই। কেন নেই? কারণ একটাই। আমরা নিজেদের নিয়ে খুব ব্যাস্ত। নিজেকে ভালবেসে আমার অধিকাংশ সময় ব্যয় হয়। অপরকে বিনা লাভে ভালবেসে বোকামী আমরা করতে চাই না। যদি কখনও ভালবাসি তবে তা নিজ স্বার্থে। প্রেমিকা জোটানোর জন্য, ভবিষ্যতের আমার বাচ্চা কাচ্চার মা জোটানোর জন্য, ভবিষ্যতে কাজে আসবে এমন বন্ধু জোটানোর জন্য। সবকিছু একটা গন্ডীর মাঝে ঘুরপাক খাচ্ছে। কেউ বের হয়ে আসতে পারছিনা সেই গন্ডীটা থেকে। একই বৃত্তে ঘুর্ণায়মান আমাদের জীবন। শেষ বয়সে একটু আল্লা ভগবানের নাম নিয়ে নাতি নাতনিদের সাথে মজা করে পরপারের চিন্তা করছি। কিন্তু আমার বাসার সামনের রাস্তা দিয়ে হেটে যাওয়া অভুক্ত শিশুটার এই পারের চিন্তা তার নিজের উপর ছেড়ে দিচ্ছি। রিক্সাওয়ালার সাথে প্রতিদিন দুইটাকা অতিরিক্ত ভাড়া নিয়ে তর্ক করছি। কিন্তু এই দুই টাকায় তার সন্তানের জন্য একটা ললিপপ হতে পারে তা কেউ ভাবছি না। সব ভাবনা নিজের বৃত্তে ঘুরপাক খায়। মৃত্যুর সাথে রেখে যাই আমার ধ্বংস করা আমার অদৃশ্য বৃত্ত আর আমার সৃষ্টি করা আমার সন্তানের নিজের বৃত্ত।
বেশ কয়েক লাইন বলে কথা বলে ফেললাম। কিন্তু কাজ করা আর হলনা। মানুষকে ভালবাসাও আর হলনা।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১২ রাত ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন