ভালো নেই
০৪ ঠা আগস্ট, ২০১০ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লোকমান হোসেন জীবন
আমি ভালো নেই
ভালো নেই জনতার মন
পিচাশের বিভৎস ছায়া
ক্রমশ গিলে খাচ্ছে মানচিত্র আমার
যেখানে সবুজ মেধার চাষ হতো
সেখানে হত্যার মহড়া
মেধাবীর কোমরে দড়ি বেঁধে
ভেড়ার পালের মতো টেনে নেয়
রাজার সেপাই।
আমি ভালো নেই
ভালো নেই জনতার মন
নারদের কলহ দর্শন
চেপে ধরে কলমের টুটি
বিবেকের চোখ বেঁধে
নিয়ে যায় বধ্যভূমির দিকে
তেরশ নদীর তীরে তীরে
ধেঁয়ে আসে অন্ধকার।
আমি ভালো নেই
ভালো নেই জনতার মন
বাগানে কারফিউ
নিষেধ পুষ্পের হাসি
যদি ফুলের গন্ধে
ভেঙে যায় সাহসের ঘুম
যদি রাজপথ জাগে
সাহসের উচ্চারণে
কেঁপে ওঠে রাজার গদি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন