আতিকের বাতিক
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আতিকুর রহমান
ডাকনাম আতিক
অদ্ভুত কিসিমের
আছে তার বাতিক।
কারো সাথে সাক্ষাৎ
যেই তার ঘটবে
বলে যাবে গড় গড়
খামোখাই চটবে-
বাবা তার জন্মের
আগে থেকে চীনাতে
মাও পরে গেছে চলে
আর্জেন্টিনাতে।
বড়ো চাচা বিয়ে করে
থেকে গেছে কুয়েতে
মেজো চাচা ব্যাচেলর
আছে উরুগুয়েতে।
ছোট চাচা একা একা
থাকে নাকি কেনিয়া
চাচী তবে ছেলেমেয়ে
নিয়ে আলবেনিয়া।
সিটিজেনশিপ পেয়ে
মামা বলিভিয়াতে
সিরিয়ান স্বামী নিয়ে
খালাও লিবিয়াতে।
ভাই ভাবী ভাতিজারা
আছে গাম্বিয়াতে
ফুফা ফুফু দুলাভাই
বোন জাম্বিয়াতে।
থাকছে না সেও আর
বেশি দিন এদেশে
চোখ মুছে দেয় জুড়ে
হাউমাউ কেঁদে সে।
এদেশে সে পড়ে থাক
কেউ সেটা চায় না
নিয়ে যাবে বাবা তাকে
শিগগির চায়না।
দিন যায় মাস যায়
বৎসর ফুরায়
তবু তাকে দেখি রোজ
ঘোরে রামপুরায়।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন