এই কবিতাটি একটি জাপানী গানের ভাবানুবাদ ... পুরোনো স্টাইলের কবিতা ...
উৎসর্গ করছি সেইসব হতভাগা শিশু-কিশোর -কিশোরীদের ... মনেপ্রাণে প্রার্থনা করি এবছর পরীক্ষার রেজালটের পর কোন ছেলেমেয়েকে আত্নহত্যা করতে হবেনা।
[গাঢ়] ফুলের মতোন মানব-মানবীরা [/গাঢ়]
শাহবাগ মোড় পুষ্পবিতানে, রঙবেরঙের ফুল দেখিয়াছি,
শোভা আর ঘ্রাণে পৃথক অনেক, তবু যেন ওরা খু কাছাকাছি।
কে বা কার চেয়ে বেশী সুরভিত, তাই নিয়ে ওরা নহে চিন্তিত;
কিন্তু আমরা সেরা জীব, তবু, তুলনায় মাতি - সদা বিচলিত!
সারাক্ষণ মোরা মানব জাতিতে জটিল অঙ্ক-হিসাব কষিয়া,
'এর ওর চেয়ে [গাঢ়]আমি বেশী বড়[/গাঢ়]' ভাবি ভাবি দিন অলস কাটিয়া।
অথচ আমরা প্রতিটি মানব ফুলগাছে ফোটা একেকটি ফুল,
ভিন্ন তাদের বর্ন গন্ধ, সৌরভ আর পুষ্পমুকুল।
[গাঢ়]একটিমাত্র [/গাঢ়] কলি হয়ে মোরা সকলেই এই পৃথিবীতে আসি,
সেই কলিখানি কহিছে সদাই, 'এনে দাও মোর মুখজুড়ে হাসি'।
এধরার যত আলো ও বাতাসে কলি থেকে ফুল যদি ঠিক ফোটে,
আপরের ফুলে ঈর্ষা হবেনা, দেখিবে তাতেও হাসি ঠোঁটে ঠোঁটে।
[গাঢ়]সবার চাইতে শ্রেষ্ঠ [/গাঢ়] হবার নেই প্রয়োজন মানবের কোন,
'তোমার তুলনা শুধুই তুমি' - এই কথাটুকু সর্বদা জেনো।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৭ সকাল ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




