প্রথমেই আন্তরিকভাবে দূঃখ প্রকাশ করছি দেরীতে এ পোষ্ট দেয়ার জন্যে। শুরুতেই বলেছিলাম নিয়মিতভাবে ৪০ টি গল্পের পোষ্ট এখানে দিব। কিন্তু বাস্তবতার কারণে কিছুদিন দেরী হলো। আমাদের আজকের গল্পঃ
১০. বিষ
হুসাইন শহর থেকে তার গ্রামে ফিরছিল। সে ছিল খুব খুশি এবং আনন্দিত। কারণ, সে তার সব মালামাল শহরের বাজারে বিক্রি করতে পেরেছে। পথিমধ্যে বিশ্রাম নেবার জন্যে একটা ঝর্ণার পাশে সে থামল।
“যতক্ষন আমি ঘুমাবো ততক্ষন গাধাটাকে একটু চরিয়ে নেই,” সে ভাবল।
যখনই সে প্রায় ঘুমিয়ে পড়বে, তখনই সে মনে করল তাইতো টাকাগুলো তো আমার ব্যাগে। সে চিন্তা করল এগুলো এখানে রাখা ঠিক হবে না বরং কোন নিরাপদ জায়গায় রাখা উচিৎ। সে টাকার ব্যাগটা খুলে আর একবার সেটা দেখে নিল। সবগুলো ঠিক আছে। সে ব্যাগটাকে তার জামার ভিতরে লুকিয়ে রাখল এবং আবার নির্ভিঘ্নে ঘুমিয়ে পড়ল।
দূর্ভাগ্যক্রমে, সেই গাছে ওৎ পেতে ছিল এক চোর। সে কিন্তু সব কিছু প্রতক্ষ করল। চোরটা ছিল বেজায় খারাপ। তার প্রায় সারাটা জীবন নষ্ট করেছে অন্যের অনিষ্ট (ক্ষতি) করে। যখন সে হুসাইনের টাকার থলেটা দেখছিল তখন তার চোখ মিট মিট করছিল উচ্ছলতায়। সে আস্তে আস্তে গাছ থেকে নেমে আসল। অতঃপর সে একটা নল এবং বিষের পাত্র নিল। বিষের পাত্র থেকে কিছু বিষ সে নলের মধ্যে উঠালো।
খুব আস্তে আস্তে নিঃশব্দে গভীর ঘুমে আচ্ছন্ন হুসাইনের কাছে এগিয়ে এলো চোরটি। সে হুসাইনকে হত্যা করে তার টাকার থলে নেবার পরিকল্পনা করল। সে পরিকল্পনা করল যে, নল হতে কিছুটা বিষ হুসাইনের মুখের ভিতরে দিয়ে তাকে হত্যা করবে। এতসব ভেবে যখন সে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে, এমন সময় হুসাইন হঠাৎ করে হাচি দিয়ে উঠল।
চোর আশ্চার্যান্বিত হলো এবং অসাবধানবশতঃ ঢোক গিলে ফেলল। আর যা হবার তাই-ই হলো। নলের ভিতরের বিষ সে নিজেই পান করে বসল। সাথে সাথেই সে মৃত্যুর মুখে পতিত হলো। এ ঘটনা আমাদেরকে রাসূল (সা.) এর একটি হাদীসকে মনে করিয়ে দেয়। রাসূল (সা.) বলেছেন: “আল্লাহ তারই ক্ষতি করেন, যে অন্যদের ক্ষতি করে।” (আল-তিরমিযী)
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


