১৪. স্বর্ণ (সোনা)
আয়লিন ছিল বড়লোক ঘেষা প্রকৃতির এবং অহংকারী মেয়ে। হঠাৎ করে তার বাবা মারা গেল। সে খুব বিষন্ন হয়ে পড়ল।
প্রতিদিন তাদের বাড়ীর এক বাগানে একা একা খেলা করত সে। এমনকি কখনও তাদের পাশের বাড়ীর বাডরীই এর কাছেও যেত না। কারণ বাডরীই’রা ছিল খুবই গরীব।
একদিন বডিরীই দ্রুত গতিতে দৌড়ে আয়লিনদের বাগানের কাছে এসে বললঃ
“আমার বাবা খুব অসুস্থ। সে মারা যেতে পারে। সে তোমাকে দেখতে চায় এবং তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়।”
আয়লিন তাকে লাথি মারল এবং বললঃ
“একজন গরীব মানুষ আমাকে গুরুত্বপূর্ণ কথা বলবে! সম্ভাবতঃ তোমাদের বাড়ীতে দুর্গন্ধ। আর দুর্গন্ধযুক্ত কোন বাড়ীতে কেউ যেতে চাইবে না এটাই স্বাভাবিক।”
কয়েক মিনিট পরে বাডরীই আবার তার কাছে ছুটে আসল। তার চোখে জল। “আমার বাবা সত্যিই তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। তোমার বাবা মৃত্যুর আগে কিছু সোনা মাটির নীচে পুঁতে রেখে গিয়েছে। শুধুমাত্র আমার বাবাই জানে যে সেগুলো কোথায় পুঁতে রাখা হয়েছে। তোমার বাবা তাকে বলেছিল যে, যতদিন তুমি প্রাপ্ত বয়স্কা না হবে ততদিন যেন তোমাকে সে কথা না বলে। কিন্তু আজ সে মৃত্যুপথযাত্রী। তাই সে চায় মৃত্যুর আগে তা তোমাকে বলে যেতে। প্লিজ! তাড়াতাড়ি চলো,” সে বলল।
যখন আয়লিন বাডরীই’র সব কথা শুনলো তখন দৌড়ে গেল তাদের বাড়ীতে। কিন্তু ইতিমধ্যে অনেক দেরী হয়ে গেছে; বাডরীই’র বাবা মারা গেছে।
আয়লিন তার নিজের উপর খুব রাগ করল এবং নিজের কৃতকর্মের জন্যে অনুশোচনা করল।
আয়লিন কি শুধু সোনাগুলোই হারিয়েছে? অন্য কিছু নয়? না, বরং জান্নাত পাবার সুযোগটাও সে হারিয়েছে। কারণ, সে তার পুরোনো অভ্যাসটাকে ধরে রেখেছিলো।
আমাদের নবী মুহাম্মাদ (সা.) বলেছেনঃ
“যার মনের মধ্যে শষ্যদানার মত পরিমাণও অহংকার (গর্ব) আছে, সে কখনও জান্নাতে প্রবেশ করবে না।” (সহীহ মুসলিম)
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।