
শোনো বাবা,
ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ বুদ্ধিমত্তা। আর সবচেয়ে বড় দারিদ্রতা হচ্ছে মূর্খতা। অহেতুক ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। আর সবচেয়ে অধিক মূল্যবান বিষয় হৃদয়বান হওয়া।
শোনো, বোকার সাথে বন্ধুত্ব করতে যাবে না। সে তোমাকে উপকার করার চাইতে ক্ষতি করবে বেশি। কৃপণের সাথেও কখনও বন্ধুত্ব করবে না। কারন, সে তোমার বিপদের দিনে কাছে না থেকে নিজেকে গুটিয়ে নেবে।
সাবধান, কোনো পরনিন্দাকারীকেও নিজের বন্ধু বানিয়ো না। কারন, সে তার নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে। আর সেই সাথে মিথ্যাবাদীর সাথেও বন্ধুত্ব গড়ে তুলবে না। কারন, সে মরীচিকার মতো দূরের স্বপ্নে বিভোর করে কাছের জিনিসগুলো দূরে সরিয়ে দিবে। (সুলতান সুলেমান থেকে)
বিঃদ্রঃ কথাগুলো সকলের জানা উচিত বলে মনে করছি।
শেয়ার করলে অন্যরাও উপকৃত হতে পারবে।
কৃতজ্ঞতা: ফেসবুক বন্ধুর প্রতি।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


