বুঝতে পারিনি শরীরী মানুষ কেন ঔজ্জ্বল্যের বিপরীতে দাঁড়িয়েছিল
ছায়াপ্রতিম
উপুড় হয়ে পড়েছিল পরিমিত নির্বেদের কাছে।
আমি কি দেখিনি বিস্মৃতির উদাসীনতায় অরুন্তুদ আত্মার ক্রন্দন
বীতশ্রদ্ধ প্রদীপের নিচে অন্ধকার গ্রন্তির মোচন
অনিবার্য শীর্ণতায় কুঁকড়ে যাওয়া দিন।
আবর্তিত,প্রচ্ছন্ন,অতৃপ্ত,স্পর্ধিত ও বিনীত আকাঙ্ক্ষাগুলো
অগভীর অভিমানে বাঙ্ময় হয়ে ওঠে
বিপর্যয়ী হাওয়া আর বৃষ্টিতে ভিজে বিমূর্ত আনন
নক্ষত্রের নিচে স্থাণু হয়ে দাঁড়িয়ে থাকে অপ্রতাপ আনন্দের বিভা।
ফোকরের ফাঁক গলে তবু এক চিলতে রোদ
খুব সন্তর্পণে স্পর্শ করে অন্ধকারের গলিত গলিজ
পরিকীর্ণ চাতুর্যের আর আত্মস্বাতের বিপরীতে মূর্ত হয়ে ওঠে
একাদশী চাঁদের চোখ।হুলস্থূল আশ্বাসের প্রভা।
সুখের শিহর তবে হাতছানি দেবে বিপর্যয়হীন,অফুরান
ম্রিয়মান আলোগুলো জ্বলে উঠবে অবরোহণে,ঘুলঘুলি গলে!
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




