উড়ে যাচ্ছে চামচিকে।হঠাৎ হঠাৎ জ্বলে উঠছে ফস্ফরাস।
ভ্যাপসা,দমবন্ধ করা শ্বাসকষ্টের মতো গন্ধ উড়ে বেড়াচ্ছে বাড়িময়।
এখানে ওখানে পড়ে আছে পাখির পালক।
পেরেকবিদ্ধ পড়ে আছে ইঁদুর।পেরেকবিদ্ধ পড়ে আছে
জুতো,ছা্তা আর কাপড়ের ছেঁড়া টুকরো।গরমকালে
জানালা দরজা বন্ধ করা ফ্যানের বাতাসের মতো
হাওয়া থেমে আছে।
থেমে আছে সুখ।থেমে আছে হাসি ও চাঞ্চল্য।
স্বস্তি থেমে আছে।কান্না থেমে আছে।থেমে আছে
পুরনো ঘড়িটিও।চলছে জীবন ঘড়ি।হল্লা চলছে।খিস্তি
চলছে।চলছে জীবনের নানা খুনসুটি।
এরই ভেতর।বহু পরিবারের পুরনো এ বাড়িটির ভেতর
নিরবে ডানা মেলছে একজন কিশোরী। একজন কিশোর।
গন্ধ হচ্ছে।খিস্তি হচ্ছে।পেরেকবিদ্ধ পড়ে আছে ইঁদুর।
আর এরই ভেতর নিরবে ডানা মেলছে প্রেম।ডানা মেলছে
কিশোরী।ডানা মেলছে লাজুক কিশোর।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




