দা-ভিঞ্চির সৃষ্টির মতো বিমূর্ত হাসি লেগে আছে ঠোঁটে
যেন চন্দ্রিমা রাতের সেইসব নক্ষত্ররাজি
আলোক আলোক বর্ষপথ অতিক্রম করে-যার ক্ষীণ আলো এসে নেমেছে মাটিতে।
যেন টুপ করে ঝরে পড়া অশ্রুর মতো শিশির ঝরে পড়ছে
কাচ-স্বচ্ছ ফিল্টারের নল বেয়ে বেয়ে
শাদা পালকের ওইসব পাখির ঠোঁটের মতো, খুব সরল চোখের মতো
অবয়ব থেকে বিমূর্ত ওই হাসির জেল্লা ছুঁয়ে যায় আনন্দ ও হ্লাদকে।
ছুঁয়ে যায় বিমূর্ত কিংবা প্রচ্ছন্ন চাঁদ-চোয়া রাত্রিকে
ছুঁয়ে যায় হৃদয় কিংবা হৃদয়ের মতো কোনো অলীক ধারণাকে
ফেইসবুক থেকে বেরিয়ে এসে একটি প্রচ্ছন্ন কি বিমূর্ত হাসি
বাঙ্ময় হতে হতে দা-ভিঞ্চির সৃষ্টির মতো মূর্ত হয়ে ওঠে।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



