আজন্ম খরা রোদ্দুরে হেঁটে এসে টলটলে কাচজল দিঘি দেখার মতো
দেখি, জীবন দাঁড়িয়ে আছে থ্যাসথেসে জীবনের পাশে।
মৃত্যুকে দূরের কিংবা অলীক মনে হয় আর আশাগুলোকে মনে হয়
দীর্ঘ কুয়াশার পর সূর্যোদয়ের মতো।
বুকের মধ্যে পুরনো অভ্যেসের নির্লিপ্তি নিয়ে পাড়ি দিয়েছি যে দীর্ঘ পথ
হাত ফসকে ধুলোয় ছড়িয়ে পড়া কৈশোর,যৌবন
চাওয়া-পাওয়া,ভেতরের তৃষ্ণা-সবই কেমন দাঁড়ায় এসে সমান্তরালে।
নিরালম্ব কিংবা শূন্যতাবোধের স্বপ্ন কিংবা দুঃস্বপ্নকে ছাড়িয়ে
কিভাবে যেন টের পাই শক্ত মাটি,শেকড়ের অনুভব।
টুপ করে ঝরে পড়া ঘাসের শিশির দেখি
দেখি পর্বতের স্থিরতা,সাগরের প্রবল উচ্ছাস-
অগণন নক্ষত্রের শৃঙ্খলা,দ্যুতি।
প্রবল প্রবল মনে হয় জীবনের কাছে ফিরে যেতে।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



