মানুষের শ্রবণসীমা হল ২০ থেকে ২০০০০ কিলোহার্জ । এই রেন্জ এর মধ্যে কথা বললে মানুষ বুঝতে পারে । এর বাইরে কিছু বললে মানুষ বুঝতে পারেনা । আমার মনে হয় বুঝতে পারলে সেটা মানুষের জন্য খুবই খারাপ একটা ব্যাপার হত । কে বা চাই নিজের জাতি সম্পর্কে খারাপ কিছু শুনতে । প্রতিদিন মানুষ বাদে পৃথিবীর অন্যান্য প্রাণী মানুষ জাতিকে যে নিকৃষ্ট ভাষায় গালমন্দ করে এ ব্যাপ্যারে আমার কোন সন্দেহ নাই । বলা হয় প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয়না । বর্তমান সময়ে আমাদের মধ্যে মনের চর্চার বড়ই অভাব । আমরা বড় জোর উঁচু দরের প্রাণী হতে পারি মানুষ নই । আমরা মানুষ হওয়ার জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে অবলীলায় দূর্নীতি করি । অন্যের আবেগকে গুরুত্ব না দিয়ে নির্দ্বিধায় আঘাত করি । প্রতিনিয়ত পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় ভাবিনা পৃথিবীতে আমরা রেখে যাবো আমাদেরই বংশধরদের । এক সময় ইউরোপ আমেরিকার লোকজন আমাদেরকে অসভ্য বর্বর জাতি বলত । আমরা আজও অসভ্য বর্বরই রয়ে গেছি । আমরা যারা নিজেদের শিক্ষিত বলে দাবি করি আমি লক্ষ্য করে দেখেছি তারাই বেশি অশ্লীল শব্দ ব্যবহার করি । জ্ঞানের চর্চা না করে অশ্লীলতার চর্চা করি । আসুন আমরা অসভ্য বর্বর জাতি থেকে সত্যিকার সভ্য জাতি হই, অন্যের আবেগকে মূল্যয়ন করতে শিখি । আসুন হৃদয়ের চর্চা করি,জ্ঞানের চর্চা করি । সবাই মিলে এই দেশটা মানুষের বাসযোগ্য করে তুলি । তবেই আমরা সত্যিকার মানুষ হতে পারব ।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।