somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: অনাহুত: শেষ পর্ব

১৯ শে জুলাই, ২০০৬ ভোর ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বসার ঘরেই হুজুর আর কালামের শোয়ার ব্যবস্থা করা হয়েছে। আব্বাও হুজুরের সাথে বসলো ঘরে। তিতলি চুপচাপ আব্বার পাশে বসে ছিল। একথা সে কথার পরে আব্বা বললো -

- হুজুর আপনি আসায় আমি খুব খুশী হয়েছি। কিন্তু একটা কথা, আমার বলতে খুব খারাপ লাগছে আপনাকে। আমার বাসার অবস্থা তো দেখছেন। দুইজন বাড়তি মানুষ কোথায় জায়গা দিব বলেন? এই টাকাটা রাখেন। আজ রাতটা থাকেন। কালকে আপনাকে অন্য কোথাও জায়গা দেখে নিতে হবে। আমার অপরাধ নিবেন না হুজুর।

এখানে আসার পর হুজুর সারক্ষণ হাসিমুখে ছিলেন। এই প্রথম হেসে কথা বলতে পারলেন না।
- না বাবা...আইচ্ছা, আমি দেখি...

অনেকদিন আগে চারতলার নীপু ভাই কোথার থেকে যেন একটা বাচ্চা বিড়াল এনে তিতলিকে দিয়েছিল। বিড়ালটার নাকি মা মারা গেছে, কেউ না পুষলে এটাও বাঁচবে না। একদম সাদা বিড়াল ছানাটাকে হাতের পাতার মধ্যেই ধরা যায়। পিচ্চি, এইটুকু...একদম। ভয় শুধু মাকে। মা কিছুতেই এই তিনতলার উপরে বিড়াল রাখতে দিবে না। তিতলি আর রণক বুদ্ধি করে ছোট্ট একটা জুতার বাক্সের ভেতর ভরে বিড়াল বাচ্চাটাকে খাটের তলায় রেখে দিল। আর সেটা এমনই বোকা, ঠিক খাওয়ার সময় কিভাবে যেন জুতার বাক্স থেকে বের হয়ে এসে মায়ের পায়ের কাছে ঘুরতে লাগলো। মাতো প্রথমে ভয় পেয়ে এক লাফে সরে গেলো। পরে তিতলি আর রণককে ভীষণ বকে দিয়ে বললো -
- যাও এটাকে বাইরে ফেলে দিয়ে আসো।

- এতো শীতের মধ্যে বাইরে নিলে মরে যাবে তো!

- কোন কথা শুনতে চাই না। যাও!

প্রথমে ওরা গেল নীপুর বাসায়। নীপু ভাইয়েরও একই সমস্যা। তাই বাধ্য হয়ে ছাদে গেল। ছাদের সিঁড়িঘরে তিতলি আর রণক শীতে কাঁপতে কাঁপতে বিড়াল ছানাটাকে ছেড়ে দিয়ে এলো ঠান্ডার মধ্যে। বাচ্চাটা কিছুতেই ওদের কাছ ছেড়ে নড়তে চাইছিল না। ওর জন্য কষ্টে মনটা মুচড়ে উঠছিল তিতলির। তবু জোর করে সেখানে ফেলে রেখে পালিয়ে চলে এসেছিল ওরা। সেদিন রণক ঘুমিয়ে পড়ার পরেও অনেকক্ষণ ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিল সে।

আজ অনেক অনেকদিন পরে আবার বিড়াল ছানাটার কথা তার মনে পড়লো। ধীরে ধীরে বাবার পাশ থেকে উঠে ঘরে চলে গেল তিতলি।...

(শেষ)

প্রকাশ: পরবাস

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

×