সামনের মাঠে ধু ধু, একটা শালিক শুধু ঠোকরায়।
তার মধ্যে বইসা আমি, দুধ ভাত কলা নিয়া, আদরে গলিয়া গিয়া
আমার সাপের সাথে কোলাকুলি খেলি।
আকাশে মেঘের কালো, আমার শরীরে আরো
কালোকালো সাপের আদর। ভিতরের হাইফাই,
দুঃখী গলায় করে সারা ঘর গজলে গুলজার। আর
তার মধ্যে উড়াউড়ি বেশুমার সুখের কারবার।
আকাশের মেঘ, যারা থম ধরে আজকাল দেখিছ
তামাশা, ধন নয়, মান নয়, এইটুকু বাসা, করেছিলে আশা -
হাঁদারাম শালিকটা স্নেহভরে ভাঙা বাসা ঠোকরায়,
হায়, ন্যাড়া দেখো লাখোবার বেলতলা যায়...
সেইসব সাপ, আহা, যাহাদের সাথে ছিল সাধের পিরিতি।
বউ ছেলে কোলে নিয়া ঘুমায় আরামে কম্বলের তলায়।
কারো হই রেন্ডি আমি, কারো রানি, কারো আমি হইনি ঘরনি।
সাধ যায়, গাছ হয়ে দাঁড়ায়ে রই ধুধু ওই মাঠের কোণায়।
লুনা রুশদী
প্রকাশ: কবিতা সঞ্চালন 1, কেীরব ভিনপাহাড়ী 1
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



