লাজে মরি ডোরাকাটা, বক্ষ দুরুদুরু!
কে জানে বাঘের মর্জি
আমাকে কি ভালো লাগবে তার?
রাজি কি গরগররাজি
করিলে সংহার -
যদি আমি মরে যাই
বেঁচেবর্তে তরে যাই
এ ভবসংসার -
বাঘের দেখা কি আর পাবো, এ জীবনে?
পাবো না তো!
বাঘেরই সঙ্গে তবু ভাব হবে
এ ঘোর মন্ডলে
আমি একা একাকিনী
বাঘের বাঘিনী
হবো, আর বসে রবো বাঘেরই কারণে
দূরে দূরে
বাঘ কি তা বুঝতে পারবে?
নাকি ভুল বুঝবে আমাকে? বাঘ
বুঝবে আমাকে?
-------
সূত্র: আকাশে কলিদাসের লগে মেগ দেখতেছি/ব্রাত্য রাইসু/ দ প্রকাশনা, ফেব্রুয়ারি 2001, ঢাকা, বাংলাদেশ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



