কি জানি এ অসুখ কিনা_
অকারনে ছুতা নাতায় তোমার
কাছে ঘুর ঘুর করা; তোমার ফাই-
ফরমাস মানা; মুটে মজুর খেটে
অর্থগুলো - তোমার পায়ে ফেলা;
তোমার নামে আয়োজন করি ঘুড়ি উড়া-মেলা
লোকের মন্ধ বলা-
তোমার মুখে দৃষ্টি দিলে লাগে শবরী কলা।
তোমাকে কেউ বল্লে কিছু আমি করি ঘেউ ঘেউ
যেন পোষা কুকুর;
তোমার কাছ থেকে তাড়াতে পারে না
যত মারে মুগুর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


