রেডিওতে যাদের নাম শুনি, অনেকের সাথে চিঠিতে যোগাযোগ হয়। শ্রোতা সম্মেলনে তাদের সাথে দেখা হবে-ভাবতেই রোমাঞ্চিত হই। অপেক্ষার প্রহর গুণি সেই মাহেন্দ্রক্ষণের।
2002সালের নভেম্বরে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফর করে। দুর্ভাগ্যবশত: সেই সম্মেলনে আমি যোগ দিতে পারিনি। কিন্তু 14ডিসেম্বর 2003সালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত শ্রোতাসম্মেলনের আমন্ত্রণপত্র যখন স্বেচ্ছায় পাঠানো হয়নি, অভিমান করে কতৃপক্ষের সাথে আর যোগাযোগ করিনি। খুব হতাশ হয়েছিলাম।
কিন্তু আমার চীনা বন্ধুদের সাথে তো আমি রাগ করতে পারি না!
2005সালের মে মাসে হঠাৎ করেই গ্র্যান্ড আজাদ হোটেলে অনুষ্ঠিতব্য সিআরআই শ্রোতাসম্মেলনের আমন্ত্রণপত্র পাই। আমন্ত্রক বেলাল (সৈয়দ রেজাউল করিম বেলাল) ভাইয়ের সাথে যোগাযোগ করি তক্ষুণি, আর অপেক্ষা করতে থাকি 31মে, মঙ্গলবারের।
নির্ধারিত সময়ে যথারীতি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলাম। আসলে সেটি গতানুগতিক শ্রোতাসম্মেলন ছিল না, কয়েকজন শ্রোতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ছিল। চীনা দূতাবাস থেকে অতিথি হিসেবে এসেছিলেন তৎকালীন সাংস্কৃতিক সচিব মাদাম রেন সিউ চি, প্রথম সচিব মি. ইয়াও পাও লাই। পরিচিত শ্রোতার সংখ্যা খুব বেশি ছিল না। এরই মধ্যে কয়েকজনের সাথে প্রথমবারের মতো সাক্ষাৎ ঘটেছিল।
ঘটনা বহুল না হলেও সেই দিনটিই ছিল আমার শ্রোতাসম্মেলনে অংশগ্রহণের প্রথম দিন।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৭ রাত ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




