27জুন 2005 রেডিও মেট্রোওয়েভ বন্ধ হবার পর আর কোন বেতারকে অনুষ্ঠান সম্প্রচারের অনুমতি দেয়া হয়নি দীর্ঘদিন। কিন্তু দিন বদলেছে। তথ্য প্রযুক্তির এই যুগে দেরীতে হলেও সরকার নমনীয় হয়ে অনুমোদন দিয়েছে বেশ কয়েকটি প্রাইভেট বেতারের।
রেডিও টুডে:
দ্যা স্টেশন অব দ্যা নেশন-মূলকথা সামনে রেখে 8মে 2006থেকে রেডিও টুডে 89.6 মেগাহার্জে 4ঘন্টার পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে। 23আগষ্ট সময় বেড়ে দাড়ায় 8ঘন্টা। 22সেপ্টেম্বর 24ঘন্টার পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়।
15অক্টোবর 2006 বাণিজ্যিক সম্প্রচার শুরু করে দেশের দ্্বিতীয় এফ এম রেডিও চ্যানেল- রেডিও টুডে। বেতারটির নির্বাহী পরিচালক- শাকিল মঞ্জুর, ব্যবস্থাপনা পরিচালক-রফিকুল হক এবং চেয়ারম্যান- হাজী মোজাম্মেল হক এম.পি.।
রেডিও ফূর্তি:
দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এমজিএইচ গ্রুপ চালু করেছে রেডিও ফূর্তি। রেডিও মানেই ফূর্তি - শিরোনামে 27আগষ্ট 2006থেকে 98.4মেগাহার্জে রেডিও ফূর্তির অনুষ্ঠান শুনা যাচ্ছে। রেডিও ফূর্তির নির্বাহী পরিচালক-সৈয়দ কবির, ব্যবস্থাপনা পরিচালক-আনিছ আহমেদ।
রেডিও আমার 101:
ইউনিওয়েভ ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেড বাংলাদেশের প্রতিধ্বনি - শিরোনামে 6ফেব্রুয়ারি 2007 থেকে রেডিও আমার 101-এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে এফ.এম. 101মেগাহার্জে। এর ব্যবস্থাপনা পরিচালক জুলফিকার আহমেদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




