ফিলিপাইন থেকে রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ফাদার জয়ন্ত এস. গোমেজ ঢাকা এসেছেন- এই তথ্যটি আমার অজানা ছিল। রিপন ভাই হঠাৎ ফোন করে বললেন- 14তারিখে সাক্ষাৎ করার জন্য ফাদার সম্মতি দিয়েছেন। তাই, 14মার্চ জয়ন্ত দা'র সাথে সাক্ষাৎ হবে- এমন প্রত্যাশায় রইলাম।
সেদিন বিকেলে কাকরাইল গির্জায় যখন জয়ন্ত দা'র সাথে দেখা হলো- অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের (আরও 6জন শ্রোতা) তিনি অভ্যর্থনা জানালেন।
এরপর আলাপচারিতা শুরু হল। ফাদার অত্যন্ত ধৈয্যর্ের সাথে আমাদের মতামত শোনলেন, আমাদের প্রশ্নের উত্তর দিলেন। ফিলিপাইনে উনার অভিজ্ঞতা, রেডিওতে প্রাত্যহিক জীবন- ইত্যাদি আমাদের সাথে শেয়ার করলেন।
অত্যন্ত ধৈযর্্য সহকারে আমাদের সাথে দীর্ঘ সময় কাটালেন, আপ্যায়ন ও করলেন। যা অন্তত: আমার চাওয়ার চেয়ে বেশি পাওয়া হয়ে গেল। জয়ন্ত দা'র আন্তরিকতায় ভীষণ মুগ্ধ হয়ে গেলাম। সত্যি, উনি আমার প্রিয় মানুষদের একজন হয়ে গেলেন।
আজ হয়তো তিনি সুদূর ফিলিপিনে, কিন্তু জয়ন্ত দা, আপনাকে আমার মনে পড়বে সবসময়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




