16মার্চ খুলনা জেলার ডুমুরিয়ার বানিয়াখালী ব্রিজের নিকট সাতক্ষীরা থেকে আসা তালা উপজেলা হাসপাতালের একটি এম্বুলেনসের সাথে মর্মান্তিক দুর্ঘটনায় সঙ্গী সাজ্জাদুল ইসলাম রাজু সহ মোটরসাইকেল আরোহী বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য মানজারুল ইসলাম রানা 23বছর বয়সে অকাল মৃত্যুবরণ করেন।
2003সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর তিনি 25টি ওয়ানডে ও 6টি টেস্ট ম্যাচ খেলেছেন।
চলতি বিশ্বকাপে হয়তো তিনি খেলতে পারতেন। অথচ তার সতীর্থরা আজ ভারতের বিপক্ষে তারই স্মরণে কালো ব্যাজ বুকে পড়ে খেলতে নামবে।
একাধিক জয়ের মহানায়ক মানজারুল ইসলাম রানার অকাল মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে - সেই প্রত্যাশা করছি। আর কোন সড়ক দুর্ঘটনা নয়। নিরাপদ সড়ক চাই।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৭ রাত ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




