লাল সবুজের এই পতাকা উধের্ধ তোল
পদ্মা মেঘনা যমুনা সুরমার ঢেউ বিশ্ব দেখুক
যাত্রা শুভ হোক.................
এই রকম প্রত্যাশা নিয়েই আমরা 8বছর আগে 7ম বিশ্বকাপ ক্রিকেটে নবীণ দেশ হিসেবে খেলতে নেমেছিলাম। আমরা পেরেছিলাম সেদিন আমাদের শক্তির প্রমাণ দিতে । স্কটল্যান্ড ছাড়াও তৎকালীন রানার্স আপ দল পাকিস্থানকে গুঁড়িয়ে দিয়েছিলাম।
2003সালের 8ম বিশ্বকাপের কিছু দু:স্বপ্ন আমাদের বেশ কিছুদিন তাড়া করে ফিরেছে। কিন্তু সেই দিন আর নেই। বাংলাদেশ এখন বিশ্বসেরা দলগুলোর একটি। যে দলে মাশরাফি, রাজ্জাক, রফিকদের মতো বোলার আর সাকিব, তামিম, মুশফিকদের মতো ব্যাটসম্যান আছে , সে দল জিতবে না- এটা হতে পারে না। রাসেল, রাজীব, নাফিস, আশরাফুল, আফতাব- ওরা তো স্টকে আছেই।
নিউজিল্যান্ডকে হারানোর পর ধরেই নিয়েছিলাম ভারতকে হারাবে বাংলাদেশ। আমাদের বিশ্বাস ছিল দৃঢ়, আশীর্বাদ ছিল 14কোটি বাংলাদেশী-প্রবাসীদের। আমাদের দিনে আমরা হারিয়ে দিয়েছি ভারতকে। বাঙালি দাদাবাবু সৌরভ গাঙ্গুলী কে বাদ দিলে ভারতীয় দলকে বাংলাদেশের সামনে অজ পাড়া গাঁয়ের দল হিসেবেই মনে হচ্ছিল।
হিসাবটা আমাদের জন্য সহজ হয়ে গেল।বারমুডাকে হারালে এবং রানরেট ভাল থাকলে সেমিফাইনালে উঠে যাওয়া বাংলাদেশের পক্ষে অসাধ্য নয়।
অধিনায়ক হাবিবুল বাশার কথামতো এই জয়কে অকাল প্রয়াত জাতীয় ক্রিকেটার মানজারুল ইসলাম রানাকে উৎসর্গ করেছে। বাংলাদেশ চায় রানাকে সম্মান জানাতে আরও বড় জয় অর্জন করুক টাইগাররা। সেই মাহেন্দ্রক্ষণের প্রত্যাশায় রয়েছি।
আমার গর্ব আমার দেশ
গর্জে ওঠো বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০০৭ সকাল ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



