পবিত্র মাহে রমজান শুরু হয়ে গেল। রাত ৪টার সময় ঘুম থেকে উঠে খেতে হলো। সহীহ নিয়ত করে রোজা রাখা শুরু করে দিলাম। সব ঠিক আছে।
রোজার শর্ত হলো: সুবহে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার আর ইন্দ্রিয় তৃপ্তি হতে নিবৃত্ত থাকতে হবে।
পানাহার করলাম না। কিন্তু ইন্দ্রিয় তৃপ্তি?
আমি সাধারণত পাঁচ ইন্দ্রিয়'র কথা জানি। অনেকে অবশ্য ষষ্ঠ ইন্দ্রিয়'র কথাও বলে থাকেন। যদি পাঁচ ইন্দ্রিয়ের কথা ধরি, তাহলে এগুলো হলো: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক।
এই ইন্দ্রিয় তৃপ্তিগুলো আমরা কিভাবে পরিহার করব?
চক্ষু: কত ভাল জিনিস ই না আমরা দেখি!! চোখ জুড়িয়ে যায়। একটা ইন্দ্রিয় কিন্তু তৃপ্ত হয়ে গেল!
কর্ণ: কত সুন্দর সুন্দর গান আর মজার গল্পই না আমরা শুনি। ফলাফল: আরো একটা ইন্দ্রিয় তৃপ্ত হলো।
নাসিকা: মোরগ পোলাও কিংবা ইলিশ মাছ ভাজি হলো। সন্ধ্যের খাবার তো দিনের বেলায়ই রান্না করতে হবে। তাহলে নাসিকাও তৃপ্ত হলো।
জিহ্বা আর ত্বকের কথা বলতে পারলাম না। কারণ, খাওয়াও যাবে না আর ত্বকের কোন তৃপ্তি তো প্রশ্নই আসে না।
আশা করি, আল্লাহ আমাদের ভালভাবে রোজা রাখার তওফীক দান করবেন। আমাদের সবার রোজা আল্লাহ কবুল করুন!
[নিজেকে স্বজ্ঞানী বললাম এই অর্থে, এই দুশ্চিন্তাটা আমি আমার মাথা থেকেই বের করেছি। ধারণাটা কারো কাছ থেকে ধার করা নয়]
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




