ছাগু-শাগু-পিগু-হাগু এইসব নিয়ে হাজারো পোস্ট না দিয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেন...
একজন ছাত্রকে জানোয়ার বানায়ে দেয় এই নোংরা রাজনীতি...আমি বুঝি না দেশ-দশের কি উপকার হচ্ছে এই বালের / হিংস্র ছাত্র রাজনীতি থেকে... যা লাভ হচ্ছে সব হারামী রাজনীতিবিদ'গুলার...
১০০ আবু বকর মরলেও কিছুই হবে না... ৪ মাস পরে আমরা সব মশগুল হয়ে যাবো ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে... কে আর মনে রাখবে এইসব আবু বকরের কথা...!!!!
দেখলাম তো অনেক...ছাত্রদল-ছাত্রলীগ-শিবির সব এক জিনিস..
কুত্তালীগ-হারামীদল-ছিঃবির >> কে ভালো ?? কেন ভালো ?? কে কার চেয়ে বেশি ভালো ?? প্রমান সহ কেও জবাব দিতে পারবেন ??
পারবেন না, কারন সবগুলাই নরকের কীটে ভর্তি...সবগুলাই খারাপ...জঘন্য...
পারলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা উচিত... একসময় এটা প্রয়োজন ছিলো...এখন এটাই সব নষ্টের মুল...
====================================
যারা ছাত্ররাজনীতির পক্ষে কথা বলেনঃ তাদের বলছিঃ
এই সময়ে ৫২, ৬৯, ৭১, ৯০ এইসবের কথা বলে লাভ নাই... সত্যি লাভ নাই...তখনকার ছাত্র রাজনীতি থেকে এখনকার ছাত্ররাজনীতি অনেক নোংরা...ওই সময়ে ছাত্ররাজনীতি করে যারা জীবন দিছে, তারা হয়তো এখন বেহেস্ত থেকে এখনকার ছাত্ররাজনীতি দেখে আফসোস করতেছে... তাও যদি এতই পক্ষে থাকেন ছাত্ররাজনীতির, তাইলে আমাকে খুব সাধারণ ৪ প্রশ্নের উত্তর দেনঃ
১. যারা ছাত্ররাজনীতি করে এখন, তাদের কয়জন আসলেই ছাত্র এবং যারা নেতা তারা ৩৫/৪০ বছর বয়সে কি করে ছাত্ররাজনীতি করে ??
২. একজন ছাত্রের কাছে কি করে রামদা, চাপাতি, ক্ষুর, বন্দুক থাকে এবং সে কি করে আরেক ছাত্রের রগ কাটে এবং খুন করে ?? যদি ছাত্র রাজনীতি কারনেই একজন ছাত্রের শত্রু হয় আরেক সহপাঠী, তাইলে সেটা কেমন ছাত্ররাজনীতি ???
৩. গত ১৫ বছরে ছাত্র রাজনীতি ছাত্রদের/দেশের কি উপকারে আসছে??
৪. এখনকার যে নোংরা ছাত্ররাজনীতির কারণে এতো নিরীহ ছাত্রের লাশ পডতেছে, সে কি দোষ করছিলো?? এই সময়ের নোংরা রাজনীতির কারনে কেন সে মরবে ?? কেন তার পরিবার ধুকে ধুকে মরবে ?? সে মরার পরে কি অন্য কেও এসে তার পরিবারের দেখাশুনা করবে ?? আপনি করবেন ??? বলেন করবেন আপনারা ??? আবু বকরের মতো ছেলেও পডতে আসছিলো...কোন রাজনীতি করতো না...শুধু পডাশুনা করতো.... তার বাবা-মা'কে কোন ছাত্রনেতা দেখবে বাকীজীবন ??
যাই হোক, ছাত্ররাজনীতি থাকবে, টেনশন নিয়েন না...আপনারা তো আছেনই...
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


