somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যামোর

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এতগুলো দিন, আহ! এতগুলো দিন
এতটা কাছে, এতটা স্পষ্ট করে দেখেছি তোমায়
কি করে শোধবো এই ঋণ, কি দিয়ে শোধবো, বলো?

কুঞ্জবনে জেগে উঠেছে
রক্ত পিপাসু বসন্তটা।
শৃগালেরা ছেড়েছে তাঁদের ধরাধাম,
সর্পরা আকণ্ঠ পান করেছে শিশির বিন্দু,
আর আমি, দেবদারু আর নীরবতার মাঝখানে
তোমার সাথে ঘুরে বেড়াই পাতায় পাতায়,
নিজেকে সুধাই, কখন এবং কিভাবে
তোমাকে শোধবো আমার সৌভাগ্যের ঋণ।

সবকিছু, যা আমি দেখেছি,
তোমাকে, শুধু তোমাকেই আমি দেখে যেতে চাইঃ
সবকিছু, যা আমি ছুঁয়েছি,
তোমার শরীর, শুধু তোমার শরীরটাই আমি ছুঁয়ে যেতে চাই।
ভালোবাসি তোমার ঐ মিষ্টি কমলা হাসিটা,
আমার দেহে, আমার মনে আলোড়ন তুলে তোমার ঘুমে বিভোর দৃশ্যটা।

আমি কি করব, প্রিয়া, প্রিয়তমা?
আমি তো জানি না অন্যরা কিভাবে ভালোবাসে
অথবা মানুষ কিভাবে ভালোবেসেছিলো, অতীতে।
আমি বেঁচে থাকি কেবল তোমাকে দেখে, তোমাকে ভালোবেসে।
ভালোবাসাটাই যে আমার স্বভাব!

তুমি আরও মোহনীয় করে তোল আমার প্রতিটা বিকেল।

কোথায় সে? আমি জিজ্ঞেস করি বারবার,
অদৃশ্য হয়ে গেলো কিনা তোমার চোখ।
এত সময় নিচ্ছে কেন সে! মনে হচ্ছে, আমার চোট লেগেছে!
আমি অসহায়, নির্বোধ, আর বিমর্ষ বোধ করি,
তারপর তুমি আসো, তোমার বজ্রপাত
আঘাত হানে ঐ জামগাছগুলোর মাথায়।

এজন্যেই ভালোবাসি তোমাকে, তবু যেন তোমাকে ভালোবাসার কারণ এটা নয়।
ভালোবাসার কত শত কারণ, তবু যেন তেমন কোন কারণই নেই,
ভালোবাসা এমনই, তাঁকে এমনই হতে হয়,
জড়িত এবং আলগা,
ক্ষুদ্র এবং ভয়ঙ্কর,
উল্লসিত এবং শোকাবহ,
তারাদের মতই পুষ্পিত,
আর একটা চুমুর মতই অসীম।

এজন্যেই ভালোবাসি তোমাকে, তবু যেন তোমাকে ভালোবাসার কারণ এটা নয়।
ভালোবাসার কত শত কারণ, তবু যেন তেমন কোন কারণই নেই,
ভালোবাসা এমনই, তাঁকে এমনই হতে হয়,
জড়িত এবং আলগা,
ক্ষুদ্র এবং ভয়ঙ্কর,
উল্লসিত এবং শোকাবহ,
তারাদের মতই পুষ্পিত,
আর একটা চুমুর মতই অসীম।

অনুবাদ। অগাস্ট ০৫, ২০১৬
মূলঃ অ্যামোর— পাবলো নেরুদা
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×