পুঁথিশালা
সুন্দরী সাপ
জড়িয়ে থাকে যেমন, স্বর্ণলতার ডগায়,
উষ্ণ রঙিলা নিশ্বাস গায়ে মেখে
ধ্যানে মজি আগামী শতাব্দী,
যে নিশ্বাসে তেজপাতা জ্বলে গন্ধ এঁকে যাবে নিস্তব্ধ গুহার দেয়ালে।
ঠিকরে ছুটে আসবে সূর্যচড়ুইপাখি,
একযুগ দেখিনি যার স্কার্ফ পরা নৃত্য।
তেজপাতার ঘ্রানে গান বেঁচে উঠুক
মরুভূমির বালিকনায়,
ফুটুক বন্যফুলের তারকা
উটের খুরে খুরে।
বেদুঈন সেজে সাজিয়ে বেড়াই
পশুচারণের সুদীর্ঘ পুঁথিশালা।
১৯.৭.১৬


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

