somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনার ছেলেদের সোনার কর্মকান্ড!!! নিহত মাত্র ৩!!!

৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঝিনাইদহ শহরের পবহাটিতে নির্বাচনী কার্যালয়ের সামনে ৩ যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলো- শহরের পবাহাটি গ্রামের আলমগীর হোসেন, ভূটিয়ারগাতী গ্রামের বজলুর রহমান ও পোড়াহাটি গ্রামের সোহাগ। এরা সকলেই পৌর যুবলীগের সক্রিয় কর্মী বলে দলীয় সূত্র জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের পবহাটি গ্রামের কমিশনার প্রার্থী আক্তার হোসেনের নির্বাচনী কার্যালয়ের সামনে বসে যুবলীগ কর্মীরা চা পান করছিল। এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে এলাকা ত্যাগ করে। এতে যুবলীগ কর্মী আলমগীর ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত বজলুর রহমান ও সোহাগকে সদর হাসপাতালে ভর্তি করা হলে বজলুর রহমান কিছুক্ষণ পর মারা যায়। সোহাগের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে মাগুরায় মৃত্যুবরণ করে।
ঘটনার পরপরই পুলিশ এলাকা ঘিরে তল্লাশি চালিয়ে ধারালো অস্ত্রসহ হত্যার বিভিন্ন আলামত উদ্ধার করে।
সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, কারা, কিভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তের পর বলা যাবে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
এদিকে, নিহতদের পরিবার যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলকে এ হত্যাকাণ্ডের জন্য দায়ী করছে। পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও অপর যুবলীগ নেতা মাসুদ হোসেনের বিরোধকে এ হত্যাকাণ্ডের জন্য দায়ী করছে তারা।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার ফয়সাল আহমেদ জানান, পৌর যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলই এ ঘটনার পেছনে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
(শীর্ষ নিউজ ডটকম/ প্রতিনিধি/ জেএ/ এসসি/২২:০৭ ঘ.)
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×