যারা মানুষকে গুলির মুখে ঠেলে দিচ্ছে সেই 'তান্ডব-সংগঠক'দের গ্রেফতার করা হচ্ছে না কেন?
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাউকে না কাউকে তো এগুলোর পরিকল্পনা করতে হচ্ছে- কর্মী সমর্থকদের সংগঠিত করতে হচ্ছে, গুজব ছড়িয়ে উস্কানি দিতে হচ্ছে, ধর্ম গেল রব তুলতে হচ্ছে, লাঠি-বোমা-বন্দুক যোগান দিতে হচ্ছে; তারপরই না মাদ্রাসার কিশোর-তরুণ, শিবিরের কর্মী কিংবা সাধারণ ধর্ম প্রাণ মানুষকে পুলিশ কিংবা বিজিবি'র উপর হামলা করতে পাঠানো যেতে পারে, রেলাইন উপড়ে ফেলা, সড়ক অবরোধ, মন্দিরে হামলা, লুট পাট ইত্যাদিতে লিপ্ত করা সম্ভব হয়। এগুরো স্বত:স্ফুর্ত ভাবে ঘটছে এরকম ভাবার তো কোন কারণ নেই। তাহলে জামাত-শিবির-বিএনপি’র ঐ সব পরিকল্পনাকারীদের কেন সনাক্ত করা হচ্ছে না, গ্রেফতার করা হচ্ছে না? হামলার পরিকল্পনাকারীদের খুজে বের করে গ্রেফতার করা হলে তো দিনের পর দিন এভাবে হামলা চালাতে পারতো না জামাত-শিবির, আর এই হামলা ঠেকাতে গিয়ে পক্ষে বিপক্ষে প্রতিদিন এরকম প্রাণহানিও ঘটতো না যেটাকে জামাত-শিবির-বিএনপি চক্র গণহত্যা বলে চালাতে চাচ্ছে।
জামাত শিবির থানায় হামলার সময় সামনে রাখে মাদ্রাসার কিশোরদেরকে। এই কিশোরদেরকে ঠেকাবে কিভাবে পুলিশ? গুলি করলে গণহত্যা হবে আর গুলি না করলে নিজেরা মরবে। জামাত শিবির লাশ চায়, যে কোন মূল্যে লাশের সংখ্যা বাড়িয়ে সামরিক শক্তি ও দেশি বিদেশী হস্তক্ষেপের মাধ্যমে নিজেদের অস্তিত্ব নিয়ে যে ঝুকির মধ্যে পড়েছে, সেই ঝুকি থেকে মুক্ত হতে চায়। এদের ফাদে পা দিলে, লাশের সংখ্যা বাড়লে এদেরই উদ্দেশ্য সফল হবে।
তাই এই ধারাবাহিক তান্ডবের মূল পরিকল্পনা কারী ‘তান্ডব-সংগঠক’দের কে খুজে বের করে গ্রেফতার করতে হবে যেন জামাত-শিবির আর লাশের রাজনীতি করতে না পারে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন
মুঠোফোনের রিলে হাসে যে তরুণীটি
হিন্দি-সিনেমার সংলাপ নকল করে
মুহুর্তেই সে বদলে গিয়ে
নাচতে থাকে আরেক তরুণী
এভাবে দেখি তাকে হাঁটতে, ফোনটি মুখের সামনে
কেমন অন্যমনস্ক, গলিটা যেন গিলে খাচ্ছে তাকে
হঠাৎ মনে হলো, আমার প্রেমিকের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ২৮ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪৫

মনে পড়ছে হরিদ্রাভ আলোর সড়ক
পিঙ্গলবর্ণ সূর্য-শিশুরা সূর্যাস্তের দিকে
সারাদিন ম্যাচের বাক্স খুঁজে-খুঁজে হয়রান;
গোরস্থানের ভিতর অনেক লিচু গাছ
ভাঙা কবর থেকে শিয়ালেরা রাতভর ডাকে।
মানুষের উল্টোদিকের ছবি তুলতে-তুলতে ভাবি,
একদিন এই জুনে পাঠিয়েছিলে চিঠি
মর্চে পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৮ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

আজ সারাদিন অঝর ধারায় বৃষ্টি, থামার কোনো লক্ষণ নেই। যশোর-নড়াইল মহাসড়কের রূপগঞ্জের এক নির্জন ফিলিং স্টেশনের একপাশে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আতিক।
রাত এখন আড়াইটা। চারপাশ শুনশান নীরব। আতিকের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন