সবার উপরে অনুভূতি সত্য, তাহার উপরে নাই।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জগত অনুভূতি ময়। জগতে অনুভূতিরই রাজত্ব। এই জগতে আর সব কিছু পরাধীন হলেও অনুভূতি সার্বভৌম। অনুভূতির রাজত্বে বাকি সব কিছুই তৃতীয় শ্রেণীর নাগরিক: চেতনা, যুক্তি, প্রশ্ন, বিজ্ঞান ইত্যাদি ধর্মীয় সংখ্যালঘুর মতই অনুভূতির রাজ্যে পরবাসী। সাংবিধানিক অধিকার একমাত্র অনুভূতিরই। অনুভূতির পবিত্রতাই একমাত্র মৌলিক অধিকার যা রক্ষার দায় রাষ্ট্রের। তাই সবার উপরে অনুভূতি সত্য।
তবে সব অনুভূতি সমান সত্য নয়, কোন কোন অনভূতি বেশি সত্য। অনুভূতির রাজ্যে প্রবল শ্রেণী বৈষম্য। সব অনভূতির রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকার এক নয়। কোন অনুভূতি রাষ্ট্রীয় প্রোটকল নিয়ে চলে, কোন অনুভূতি না খেয়ে ফুটপাতে গড়াগড়ি খায়। কোন অনুভূতি ভীষণ স্পর্শকাতর; প্রশ্ন ছুড়লেই আঘাত প্রাপ্ত হয়। আর কোন অনুভূতিকে কোপানো হলেও, ভাংচুর অগ্নিসংযোগ লুটপাট করলেও কোন অধিকার ক্ষুন্ন হয় না। স্পর্শকাতর অনুভূতিই একমাত্র জাতীয় সম্পদ যার হেফাজতে লংমার্চ করে অনুভূতির হেফাজত কারীরা। হেফাজতে অনুভূতির লংমার্চ শুরুর আগেই সফল, হও বললেই হয়ে যায় দাবী আদায়। কারণ রাষ্ট্র এই অনভূতির বড় হেফাজতকারী।
জয় অনুভূতি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।
স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৬
ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।

একটা অপ্রাপ্ত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:১৪

শহীদুল ইসলাম প্রামানিক
(স্যারের লেখা একাত্তরের একটি স্মৃতি তুলে ধরলাম)
১৯৭৫ সালে রাজনৈতিক কারণে স্যারকে জেলে যেতে হয়েছিল। স্যার জেল থেকে ফেরার পর কিছু ক্লাস করার সৌভাগ্য আমার হয়েছিল। সেই সাথে...
...বাকিটুকু পড়ুন
বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুন