somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই কথাঃ ১২ - আপনারে আমি খুঁজিয়া বেড়াই

১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই লেখায় যা লিখলাম, তা আমার একান্ত নিজস্ব মতামত। সবার সাথে নাও মিলতে পারে।



আমি সাধারণত বই পড়ে বড়জোর নিজের মনোভাবটা প্রকাশ করি। বন্ধু বান্ধবরা বহুবার রিকুয়েস্ট করেছে আরেকটু সাজিয়ে গুছিয়ে রিভিউ লিখতে। অলসতাকে জয় করে সেটা করা হয়ে উঠেনি। তবুও একটু সাজিয়ে গুছিয়ে রিভিউ লিখতে শুরু করেছিলাম একটা স্বার্থপর চিন্তা নিয়ে। আমি কেবলমাত্র নতুন লেখকদের বইয়ের রিভিউ গুছিয়ে লিখি।

আমার কাছে রিভিউর মানে হলো পাঠককে আকর্ষণ করা। আমার লেখায় যদি দুই একজন পাঠক আকর্ষিত হয়, ওটুকুই আমার কাছে রিভিউ লেখার পূর্ণতা। তাই আমি কেবলমাত্র সেইসব বইয়ের রিভিউই লিখি, যেসব বই আমার কাছে ভালো লাগে। যেসব বই ভালো লাগে না, সেসব বইয়ের রিভিউ লেখাকে সময়ের অপচয় মনে হয়।

লম্বা সময় থ্রিলারে ডুবে থাকার পর হুমায়ূন স্যারের বইয়ের কোন বিকল্পই নেই। আমি হুমায়ূন স্যারের অনেক বই পড়েছি। কোন কোন বই একাধিকবার করেও পড়েছি। তাঁর কোন বই পড়ে সাজিয়ে গুছিয়ে রিভিউ লিখিনি। কারণ, তাঁর বই সবাই পড়ে। নেহায়েত যে কোনদিন আউট বই পড়েনি, সেও স্যারের বই উল্টেপাল্টে দেখেছে। তাছাড়া অল্পকিছু (স্যারের লেখা মোট বইয়ের সং্খ্যার সাথে তুলনা করলে। উনার বই ২৮০+) মাস্টারপিস ছাড়া স্যারের বেশিরভাগ বইয়ের কাহিনি একই প্লটে, একই প্রেক্ষাপটে, একই গতিতে এগিয়ে গেছে। ফলে বইগুলি পড়ার সময় একটা মোহ, ঘোর, ভালোলাগা কাজ করলেও, পড়া শেষ করার পর তা বিশেষত্বহীন লাগে। উল্লেখ করার মত তেমন কিছুই খুঁজে পাই না তখন আর। তাই কিছু লেখাও হয় না তা নিয়ে।

আপনারে আমি খুঁজিয়া বেড়াই - আত্মজীবনীমূলক বই। এতে চুয়ান্নটি ছোটবড় রচনা আছে।

উনার শেষ দিককার রংপেন্সিল, কাঠপেন্সিল, বলপয়েন্ট, ফাউন্টেনপেন, হিজিবিজি - টাইপ আত্মজীবনীমূলক লেখাগুলি আমার তেমন ভালো লাগেনি। ঘুরেফিরে একই কাহিনি যেন অনেকবার এসেছে। কিন্তু এই বইটা, খুব খুব চমৎকার। আসলে স্যারের আগের বইগুলি, সবই চমৎকার।

আগের বইগুলি, বিশেষ করে ওই সময়ের আত্মজীবনীগুলি আমার ভালো লাগার কারণ একজন - গুলতেকিন। উনার সাথেকার সময়টা, ওই পরিবারের বাচ্চাদের সাথের স্মৃতিগুলি আমাকে খুব নাড়া দেয়। আমার খুব ভালো লাগে। এই পরম মমতাময়ী মানসীকে নিয়ে স্যারের অনুভূতিগুলি আমাকে ছুঁয়ে গেছে। বার বার ছুঁয়ে গেছে।

আমি জানি, একজন সাধারণ পাঠিকা হয়ে তাঁর মত কারোর ব্যক্তিগত জীবনের দোষ ত্রুটি ধরে বর্ণনা করাটা আমার শোভা পায় না। তবুও কিছু ব্যাপার না বলে পারি না।
আমার মাথায় ধরে না তিনি কী করে, কেমন করে এতগুলি বছরের ভালোবাসা ছেড়ে দিলেন। খুব কষ্ট হয়। মাঝেমাঝে জানতে ইচ্ছে করে, কেমন লেগেছিল গুলতেকিন ম্যামের? এই অসহ্য কষ্ট কেমন করে সহ্য করেছিলেন তিনি?

যাকগে, এই বইটা অসম্ভব ভালো লেগেছে। বিশেষ করে উনার ছোটবেলায় দেশের এমাথা থেকে ও মাথায় ঘুরে বেড়ানোর কাহিনি, ওসব এলাকার দারুণ সব বর্ণনা, খুবই চমৎকার লেগেছে।

আমেরিকা, আমেরিকার প্রকৃতি, আমেরিকানদের দৃষ্টিভঙ্গী, স্বভাব, এসবকিছুর বর্ণনা পড়েও খুব ভালো লেগেছে। দেশের প্রতি তাঁর প্রচন্ড ভালোবাসাও ছিল চোখে পড়ার মত।

হুমায়ূন আহমেদ পড়তে শুরু করলে অদ্ভুত কিছু অনুভূতি হয়। হুট করে জীবনের মানে খুঁজতে ইচ্ছে হয়। কিছু না বলা কথা বলতে ইচ্ছে হয়।
কিছু অজানাকে জানতে, কিছু পাগলামিকে প্রশ্রয় দিতে, বৃষ্টি-জোছনাকে উপভোগ করতে তো স্যারই শিখিয়ে গেছেন। এসবের জন্য তাঁর কাছে কৃতজ্ঞ থাকব।



এই লেখাটা আমার অন্যান্য বইকথাগুলো থেকে একটু আলাদা।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:০০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×