somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একাকিত্ব :(

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৪ মার্চ ২০১৪ .. রাত ২.৩৮

রাত ৮.২০। (৩ মার্চ ২০১৪) ছাদে ওঠার সাততলার অব্যাবহৃত অন্ধকার সিড়িতে একা বসে আছি। জায়গাটা নিয়ে কারো কারো ভয় আছে। কারন স্থানটা অনেকটাই ভূতুরে। তবে আমার তখন একদমই ভয় করছিলোনা।
~
অবশেষে ফেসবুক থেকে কিছুটা সরতে পেরেছি। ভাল্লাগেনা আর একঘেয়েমি। আগে যেখানে দিনে ৬/৭ টা পোষ্ট দিতাম, সেখানে এখন ৪/৫ দিনেও ১টা দেওয়া হয়না। আসলে পোষ্ট দিতে একটু উচ্ছাস উদ্দিপনার প্রয়োজন হয়রে ভাই। কিন্তু নাই তো। ধরে নেই, এত ব্যস্ততায় ইদানিং ফেসবুককে সময় দিতে পারছিনা। কিন্তু কিসের এত ব্যস্ততা? পড়ালেখা?? নাহ! তাতো ছেড়েছি অনেক আগেই। তাহলে কি? জানিনা আমি।
~
সিড়িতে একা বসে ছিলাম। মনটা কেন জানি খুব খারাপ ছিল (অথচ আমি জানি, কেন).. মন খারাপ থাকলে আমি আড্ডার জন্যে কাউকে না পেলে একাই থাকার চেষ্টা করি। কিন্তু একাকিত্বের মাঝেও যে আরেকটা যন্ত্রণা আছে। এই যন্ত্রণা দূর করতে গান শুনতে থাকি তখন। গানের কয়েকটা লাইন ছিল...
"দুঃখ পেওনা, দুঃখ পেতে নেই। ভূলে যাও পুরনো সেই সুর, আগামী আসবেই।"
~
মোবাইলটা সিড়ির নিচের স্টেপে রাখা। একটু পরপর আলো জ্বলে উঠছিল। এই অন্ধকারে মৃদু আলোকছটা একদম পছন্দ হচ্ছিল না বলে উপুর করে রাখলাম। এদিকে সময়ও এগিয়ে চলছে নিজ গতিতে।
~
দুই হাটু জড়িয়ে তার উপর মাথা রেখে ভাবছিলাম, আমি কত বোকা। আবেগের বশবর্তী হওয়া কারো হৃদয়গ্রাহী কথাকে কত সহজে নিজের মনে জায়গা করে দেই। আমি তখন খেয়ালও রাখিনা যে রাগের মাথায় আর আবেগ আপ্লুত হয়ে কি না কি কতকিছুই তো মানুষ বলে থাকে।
~
আচ্ছা, কাকে দোষারোপ করব? যেখানে নিজে দোষের চাদর জড়িয়ে দিন পার করছি। নাকি কেউ দোষী না।
~
আচ্ছা, গোয়ালের গরু কি বাইরে গিয়ে গুঁতোগুঁতি খেলার চাইতে গোয়ালে বসে জাবর কাটাকেই শ্রেয় মনে করেনা। তবুও আমি বুঝলাম না, কারো হাতের খেলনার পুতুল হয়ে থাকার চাইতে বাক্সবন্দী হয়ে থাকাটাই যে ভাল ছিল। :(
~
ঘড়িতে ৮টা ৫০ বেজে গেছে ততক্ষনে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×