

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক 'আমি বাংলাদেশি নই' বলে যে মন্তব্য করেছেন তার সেই মন্তব্যে সমালোচনা করার মত কিছুই পেলাম না।
যদিও সাংবাদিকের মাতৃত্ব নিয়ে কথা বলার জন্য পরে তিনি দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু সেটা ভিন্ন বিষয়।
টিউলিপ বাংলাদেশের না, তিনি ব্রিটিশ রাজনীতিক। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে অপারগতা তার থাকতেই পারে আর এজন্যই তিনি বলেছেন I'm not Bangladeshi অর্থাৎ তিনি ব্রিটিশ এমপি, বাংলাদেশের এমপি নন।
তিনি তার বক্তব্যে কিন্তু স্পষ্টত উল্লেখ করেছেনই যে, "আমি লেবার পার্টি থেকে হ্যাম্পস্টিড ও কিলবার্নের এমপি, আমি ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য। এ বিষয়ে সতর্ক থাকুন। আমি বাংলাদেশের নাগরিক না। আর আপনি যে ব্যক্তির কথা বলছেন তার মামলা সম্পর্কে আমি কিছু জানি না।এখানেই আমার কথা শেষ।"
টিউলিপের কথার অ্যাংগেল না বুঝেই অযথা তাকে নিয়ে সমালোচনা করা মোটেই শোভনীয় নয়।
দুই বছর ধরে ইরানের কারাগারে বন্দি ব্রিটিশ নাগরিক র্যাটক্লিফ সেই এলাকার ভোটার যে এলাকার জনপ্রতিনিধি টিউলিপ সিদ্দিক, হ্যাম্পস্টেড।
তাই র্যাটক্লিফের মুক্তির দাবীর প্রচারণায় সামনের কাতার থেকে লিড দিয়ে যাচ্ছেন টিউলিপ।
অন্যদিকে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাসেমের ছেলে আহমদ বিন কাসেম গুম হন বাংলাদেশ থেকে।
চ্যানেল ফোরের প্রতিবেদক ওই প্রসঙ্গ তুললে টিউলিপ তার কাছে জানতে চান, তিনি (বিন কাসেম) ব্রিটেনের নাগরিক বা হ্যাম্পস্টিডের নাগরিক কি না? তিনি কোনোটাই নন। আর টিউলিপও বাংলাদেশের রাজনীতিক নন। তাই তিনি কিছুই বলতে পারেন না।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


