রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে সচ্চরিত্রবান হওয়ার আদেশ করতেন।
আবু সুফিয়ান রা. থেকে বর্ণিত, হিরাকল বাদশা তাকে নবী সম্পর্কে জিজ্ঞেস করলেন, নবী তোমাদেরকে কি করার আদেশ দেয় ?
আমি বললাম তিনি বলেন―‘তোমরা এক আল্লাহর এবাদত কর, তার সাথে কাউকে শরিক করো না। তোমাদের পূর্বপুরুষ যা বলতেন তোমরা তা ছেড়ে দাও। আর আমাদেরকে সালাত, সততা ও সচ্চরিত্র ও আত্মীয়তার বন্ধন অটুট রাখার আদেশ করেন।’
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভুর নিকট দোয়া করতেন—
হে আল্লাহ আমি আপনার নিকট হেদায়েত, তাকওয়া, সচ্চরিত্র ও অভাব-মুক্তির প্রার্থনা করছি।
সচ্চরিত্রের প্রকার সমূহ :
(১) হারাম খাওয়া থেকে বিরত থাকা : এটি ওয়াজিব। এর উপকারিতা হলো জাহান্নাম থেকে মুক্তি। কেননা, যে দেহ হারাম দ্বারা লালিত হয় তার জন্য জাহান্নামই উপযুক্ত স্থান। হারাম খাদ্য থেকে বেঁচে থাকলে দোয়া কবুল হয়। এবং আল্লাহ বিশেষভাবে তাকে হেফাজত করেন।
(২) ভিক্ষাবৃত্তি থেকে বিরত থাকা : আল্লাহ তাআলা বলেন—
তারা মানুষের কাছে কাকুতি-মিনতি করে ভিক্ষা চায় না।
আউফ ইবনে মালেক রহ. থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সহ কয়েকজন সাহাবিকে বললেন : তোমরা কেন বাইআত গ্রহণ করনা?
সাহাবিগণ বললেন, হে আল্লাহর রাসূল আমরা তো বাইআত গ্রহণ করেছি। নতুন করে কোন বিষয়ে আপনার হাতে বাইআত গ্রহণ করব ?
তিনি বললেন, তোমরা মানুষের নিকট কিছু চেওনা।
উপকারিতা :
আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আশ্রয় না নেয়া।
তাঁর উপর সত্যিকারার্থে ভরসা করা।
নিজের সম্মান রক্ষা করা।
মাখলুকের নিকট ভিক্ষা করার লাঞ্ছনা থেকে নিজেকে হেফাজত করা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

