somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনার নিচে চাপা পড়ে যায় সব আর্তচিৎকার

১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতি হিসেবে বাঙালি ভোঁজন-রসিক। মশলাদার খাবার এখানে খুব জনপ্রিয়, সেই সাথে মশলাদার গল্পও। তাইতো বাজারে “গরম মসল্লা”র চাহিদা বরাবরই তুঙ্গে! চায়ের দোকান গরম রাখতেও এসব গল্পের বিকল্প নেই। পানের পিকের মতো রসালো গল্প এগিয়ে চলে। গল্পে গল্পে চায়ের বিক্রী বাড়ে, টিভি- পেপারের টিআরপি বাড়ে।
ঘটনার বিবরণে উঠে আসে “হিস হিস ফিস ফিস“, “শিৎকার চিৎকার“। এসব নিউজ সময়ের খোরাক হয়ে যায়। প্রথম পাতা জুড়ে থাকে- কার বাবার সোনার কতো জোর, কার সোনার জোরে কে ধর্ষক। এদিকে লোকাল পত্রিকার কোন এক কোণার পাতায় প্রতিদিন ছাপা হতে থাকে শিশু ধর্ষণের খবর। কখনো মসজিদের ইমাম, কখনো প্রাইমারী স্কুলের হেডমাস্টারের বিকৃত লালসার শিকার হচ্ছে ৩-৯ বছরের শিশু। দেখার কেউ নেই, পড়ার কেউ নেই। প্রতিবাদ আরো পরের ব্যাপার।
পেপার-পত্রিকা বুঝে গেছে কোন খবরে কাটতি ভাল। অনলাইন এ্যাকটিভিস্টরা বুঝে গেছেন কিসে লাইক-কমেন্ট বেশি। আর জনগণ রসালো গল্প পেলেই খুশি। শিশু ধর্ষণের বিচার চেয়ে ১০০০ টাকা জরিমানা পেয়ে বাবা-মেয়ের আত্মহত্যার ঘটনায় কোন রস নেই। মরেই তো গেছে। আহা, বেচারা! ঘটনার বর্ণনাও দিয়ে গেলো না! তাহলে তো কিছুটা রসালো কেচ্ছা পাওয়া যেত!
অধিকাংশ শিশু ধর্ষণের মিমাংসা হচ্ছে ইউপি মেম্বার-চেয়রম্যানদের হাতে। কখনো আবার মেম্বার-চেয়রম্যান নিজেরাই ধর্ষক। দাম তো ঠিক করাই আছে! সেই ১০০০টাকা। কাজেই চালাও ধর্ষণ। মসজিদে, মাদ্রাসায়, স্কুলে-বিশ্ববিদ্যালয়ে, আবাসিক হোটেলে। চলছে, চলুক...
টাকা আর সোনার নিচে চাপা পড়ে যাবে সব আর্তচিৎকার। আসাদ চৌধুরীর লাইনগুলো খুব মনে পড়ে ইদানীং,
“আগুন ছিল মুক্তিসেনার
স্বপ্ন-ঢলের বন্যায়-
প্রতিবাদের প্রবল ঝড়ে
কাঁপছিল সব অন্যায়।

এখন এসব স্বপ্নকথা
দূরের শোনা গল্প,
তখন সত্যি মানুষ ছিলাম
এখন আছি অল্প।”
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৭ দুপুর ২:১৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×