somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উৎসব আছে, আনন্দ নেই

১১ ই জুলাই, ২০২২ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছোটবেলার ঈদের আনন্দগুলোর স্মৃতিচারণ করে করেই এখন ঈদগুলো কাটে। গত দুই দশকে উৎসব বেড়েছে অনেক, কিন্তু কোথাও আনন্দের রেশটুকু পাই না।

২টাকা, ৫টাকা সালামী পেতাম। কখনো হঠাৎ কেউ ১০টাকা দিয়ে ফেললে আনন্দে ঘুম হতো না। ঘুমের মাঝেও বালিশের নিচে হাত দিয়ে দেখতাম দশ টাকার নোটটা ঠিক আছে কিনা।

আমার ছোটবেলার সেই রকি পিস্তল, দুই টাকার বেলুন-বাঁশি, টেমটেমি ঘোড়ার গাড়ি, পাঁচ টাকার চশমা, লাদেন বোমা— ছোটবেলার সাথেই হারিয়ে গ্যাছে। ওদের সাথে হারিয়ে গ্যাছে সেই আনন্দগুলোও।

চাঁদরাতের সন্ধ্যায় রেডিও আর বিটিভি-তে বাজতো "ও মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ..."। গানটার মাঝে কী-যে এক অদ্ভুত অনুভূতি ছিলো। সেই একই গান বার বার শোনার মাঝে কী-যে এক আনন্দ!
আজ রেডিও নেই, বিটিভি কোনরকমে টিকে আছে। ঈদের এই গানটাকেও নানারকম রিমেক করে বিকৃত করে ফেলেছে। আধুনিকতার নামে আমাদের সব আনন্দই কেমন বিকৃত হয়ে যাচ্ছে!

৯০ দশকে ঈদ মানেই ছিলো "ইত্যাদি"। বহু প্রতীক্ষার পর আমরা হানিফ সংকেতের সেই চিরপরিচিত সংলাপ শুনতাম "এই মিলনায়তন এবং মিলনায়তনের বাইরে যে যেখানে বসে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে সাদর সম্ভাশন"।
ছিল "ছায়াছন্দ", "আনন্দ মেলা"। অনেক লুকিয়ে চুরিয়ে দেখতাম ঈদের বিশেষ "ব্যান্ড শ্যো"।
সেই ১৪", ১৭" ছোট ছোট সাদা-কালো টিভিগুলোর পর্দাজুড়ে আনন্দ ছিলো।
আজকে টিভি বড় হয়েছে, রঙিন হয়েছে। আমাদের টিভিগুলো স্মার্ট হয়ে গেছে। কিন্তু কোথাও সেই আনন্দ নেই।

গাছ থেকে মেহেদীর পাতা পাড়া, মেহেদী বাটা, ঝাড়ুর মাথা দিয়ে হাতে নকশা করে করে সেই বাটা মেহেদী লাগানোর উৎসব হারিয়ে গেছে সেই কবেই।
এখন হাতজুড়ে কেবলই কৃত্তিম রাসায়নিক মেহেদীর ক্যাটক্যাটে রং।

নামাজ শেষে আর কোলাকোলি হয় না ছোটবেলার বন্ধুদের সাথে। দলবেঁধে কারো বাড়িতে ঢুকে পায়েশের পাতিল ধরে হানা দেয়াকে এখনকার জেনারেশন হয়তো অসভ্যতা বলবে। কিন্তু ওতেই আমাদের নিখাঁদ আনন্দ ছিলো।

আজকে এতো আঁতশবাজি, আলোকসজ্জা, হাইব্রিড সাউন্ডসিস্টেমের ভীঁড়ে আমাদের আনন্দ হারিয়ে গ্যাছে।
চারিদিকে এতো উৎসব, আলোর ঝলকানি— আনন্দ নেই কোথাও।

পুনশ্চঃ বাংলা একাডেমির সংস্কারের কল্যাণে "ঈদ"টাও হারিয়ে গ্যাছে। এখন নাকি "ইদ" লিখতে হয়। কিন্তু আমি সারা জীবন এই ভুল "ঈদ"টাই লিখবো।
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×