চুয়াডাঙ্গায় রোগাক্রান্ত ছাগল জবাই : বিক্রেতাকে অর্থদণ্ড
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশজুড়ে যখন তড়কা রোগ আক্রান্ত, তখন রোগাক্রান্ত ছাগল জবাই করে চুয়াডাঙ্গা রেলবাজারে কসাই মঈনুদ্দিনকে গুনতে হলো জরিমানা। ধ্বংস করা হলো অসুস্থ ছাগলের মাংস। গতকাল ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ডাদেশ দেন।
জানা গেছে, ছাগল জবাইয়ের আগেই বলা হয়েছিলো, এ ছাগল জবাই করা যাবে না। ছাগলের গায়ে ছিলো জ্বর। অসুস্থ ছাগল জবাই করে বিক্রি তো দূরের কথা মাংসবিক্রেতাকে অর্থদণ্ড গুনতে হয়েছে। রোগাক্রান্ত ছাগল জবাই করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা রেলবাজারে মঈনুদ্দীন নামের এক মাংসবিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে রোগাক্রান্ত ছাগলের মাংস, নাড়িভুড়ি, মাথা ও চামড়া উদ্ধার করে তা ধ্বংস করা হয়।
চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবীর মোহাম্মদ আজিমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার সকাল থেকে চুয়াডাঙ্গা পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সাথে ছিলেন প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম ও পৌরসভার সেনেটারি পরির্দশক কামরুল ইসলাম। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি চুয়াডাঙ্গার মাংস বিক্রেতাদের থানায় ডেকে নিয়ে রোগাক্রান্ত পশু জবাই না করার আহ্বান জানান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন