ত্রিভুজের [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/যরুরনরুরযরুরনরুরনষড়ম/ঢ়ড়ংঃ/19856#পড়সসবহঃং]হিজিবিজি ব্লগে[/লিংক] কিছু উপায় দেখলাম। আমার একটা আইডিয়া আছে। পুরোটা টেকনিক্যাল কথা। অতএব ননটেকনিক্যাল কেউ ইগনোর করুন।
একজাক্ট স্টিং ম্যাচ করলে 'ত্রিভুজ' আর 'ত্রিভূজ' আলাদা হবে। কিন্তু এপ্রক্সিমেট ম্যাচ করলে এটা ঠেকানো সম্ভব। আইডিয়াটা সম্পূর্ণ আমার, কপিরাইট করছি। তবে সামহোয়ারইনে ব্যবহার করা যেতে পারে।
নিয়ম
1। সব হোয়াইট স্পেস সরাতে হবে।
2। প্রতিটি বাংলা শব্দ আসলে বাংলা কম্পোজিট ক্যারেক্টারের সমন্বয়। এক একটি কম্পোজিট ক্যারেক্টার এর মধ্যে
ক) একটি স্বরবর্ণ থাকবে বা
খ) একটি ব্যাঞ্জনবর্ণ বা যুক্তাক্ষর + শূণ্য বা একটি কার + শূন্য বা একটি নুক্তা (চন্দ্রবিন্দু, ইত্যাদি) + শূন্য বা অধিক ফলা
তাই 'ত্রিভুজ' == 'ত + হস + র + 'ি ; 'ভ + 'ু ; 'জ'
3। ম্যাচ করলে হলে প্রতিটি স্বরবর্ণ এবং ব্যাঞ্জনবর্ণ ম্যাচ করতে হবে। কিন্তু কারের ক্ষেত্রে ''ি কে 'ী' কারের সমান ধরতে হবে। এইরকম আরও কিছু কারের ক্ষেত্রে নিয়ম এপ্লাই করতে হবে।
তাহলে 'ত্রিভুজ' আর 'ত্রিভূজ' এর মধ্যে পার্থক্য ধরা হবে না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




