ভীষন অসহায় লাগে। ভবিষ্যত কিঞ্চিত অনিশ্চিত। কয়েকটি ইউনিভার্সিটিতে পিএইচডি এডমিশনের জন্য এপ্লাই করেছিলাম। রিজেকশন লেটার এসেছে একটা থেকে। চাকরীরর জন্য খোঁজখাজ শুরু করতে হবে, হচ্ছেনা সেটাও। কবে মাস্টর্াস শেষ হবে সেটাও অনিশ্চিত হয়ে পড়ছে। মনে হচ্ছে আমার চারধার থেকে সব কিছু সাঁ সাঁ করে ছুটে যাচ্ছে, আর আমি নিশ্চল নিথর পড়ে আছি। ব্যাস্ততা আমাকে দেয়না অবসর।
তবুও ব্রাউজার খুলে মনের অজান্তেই টাইপ করে ফেলি সামহোয়্যারের ঠিকানা। টুকটাক করে পড়ে চলি একটানা অনেকক্ষন। অনেক কিছু লিখতে হাত নিশপিশ করে কিন্তু ব্যাস্ততা আমাকে দেয়না অবসর।
তাই বলে ভেবনা আমায় স্বার্থপর। লিখব আমি, লিখব মন ভরে - শিঘ্রী।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৭ রাত ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




