somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্ডারগ্রাউন্ড

০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাজ্জব এক সিনেমা এমির কুস্তুরিকার আন্ডারগ্রাউন্ড। 1995 সালে রিলিজ হয়েছিল ছবিটি। পেয়েছিল গোলডেন পাম। এই ছবির আরেক নাম নাকি ওয়ানস আপন এ দেয়ার ওয়াজ এ কান্ট্রি। অন্য একজনের কাছে ডিভিডি ধার নিয়ে দেখার পর আমি সিদ্ধান্ত নিয়েছি ছবিটা কিনেই ফেলতে হবে। গোপন ও প্রকাশ্য সব ধরনের রাজনীতির প্রতি উৎসাহী ব্যক্তিদের জন্য অবশ্য দর্শনীয় এক ছবি আন্ডারগ্রাউন্ড। রাজনীতি নিয়ে এমন চমৎকার ট্রাজেডি বা কমেডি খুবই কমই আছে।
আর ফিল্মের কাহিনীও মাশাল্লা প্রায় পঞ্চাশবছরের মেগা টাইমফ্রেমকে ধারণ করেছে।
মার্কো আর ক্রিনি দুই বন্ধু। তারা সোশালিস্ট রাজনীতির সঙ্গে যুক্ত। ফূর্তিবাজ, জীবনের ব্যাপারে উদার দৃষ্টিভঙ্গি পোষণ করে। মার্কো কবি। আর ক্রিনি পলিটিক্যাল হিরো। ক্রিনির সঙ্গে প্রেম অভিনেত্রী নাতালিয়ার। দ্্বিতীয় বিশ্বযুদ্ধে যুগোশ্লাভিয়ার পতন ঘটলে ক্রিনি মার্কোর বাড়ির আন্ডারগ্রাউন্ডের এক এয়ার টাইট ঘরে আশ্রয় নেয় সপিরিবারে। মার্কো ও নাতালিয়া থেকে যায় ওভারগ্রাউন্ডে। তারাই এই আন্ডারগ্রাউন্ড গোষ্ঠীর সঙ্গে বাইরের পৃথিবীর যোগাযোগের মাধ্যম। আন্ডারগ্রাউন্ডের লোকদের দিয়ে মার্কো অস্ত্র কারখানা গড়ে তোলে। চালাতে থাকে তৎপরতা। একসময় দ্্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। মার্শাল টিটো ক্ষমতায় আসেন। কিন্তু মার্কো ক্রিনিকে বলে যে, যুদ্ধ শেষ হয়নি। ফ্যাসিস্টরা এখনও যুগোশ্লাভিয়ায়। আর যুদ্ধ যে চলছে তার প্রমাণ হিসাবে যে সাইরেন বাজাতে থাকে নিয়ম করে। মার্শাল টিটোর ঘনিষ্ঠ হয় সে। বাইরে ঘোষণা করে কমরেড ক্রিনি মারা গেছেন। তার ভাস্কর্য তৈরি হয়। তার ওপর ফিল্ম শুট হতে থাকে। ইতিহাসে লেখা হয়, তিনি ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। এতে তার মেলায় ক্রিনির প্রেমিকা নাতালিয়া। তাকে তাল মেলাতে বাধ্য করা হয়।
একদির মার্শাল টিটোর মৃতু্য হয়। নুতন সংকট ঘনিয়ে আসে যুগোশ্লাভিয়ায়। 1990এর দশকে নতুন আরেকটি যুদ্ধের সম্ভাবনা দেখা দেয়। তখন আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে আসে কয়েকজন। দেখে সত্যিই যুদ্ধ চলছে। কমরেড ক্রিনি নতুন আরেক যুদ্ধের নায়ক হয়। মিথিক্যাল এক পরিক্রমা শেষে নতুন করে নায়ক হন তিনি।
সিনেমাটা না দেখলে বিশ্বাস করা কঠিন কী জিনিস বানাইছে। যুগোশ্লাভিয়ার মর্মান্তিক হিস্ট্রিটা একটা সিনেমার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×