জাঁ লুক গদারের কনটেম্পট
২১ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কনটেম্পট হলো ছবি বানানো নিয়ে বানানো ছবি। সিক্সটিজে যখন ইন্টারন্যাশনালি যৌথ বাজেটের ছবি নির্মাণের প্রবণতা শুরু হয় তখন গদার এই ছবিটি বানান। এটা নাকি মেইনস্ট্রিমের একটা ছবি হোক এটাই চাচ্ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মেইনস্ট্রিমিং করতে ব্যর্থ হন। এবং এটা গদারীয় ছবিই হয়। এতে উঠে আসে যৌথ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের সমস্যা। প্রোডিউসারদের সমস্যা ইত্যাদি বিষয়। প্রোকোশ নামে আমেরিকান এক ডিরেক্টরের মাধ্যমে এটি বেশ স্পষ্ট হয়ে উঠেছে। বলা হয়েছে পলিটিক্যাল ফ্যাসিজম আমরা দেখেছি, কিন্তু গদার দেখিয়েছেন কীভাবে ফিনানশিয়াল ফ্যাসিজম কাজ করে। এই ছবিতে অভিনয় করেছেন ব্রিজিত বার্দো। এই সুপারস্টারকে নিয়ে গদার যে এক্সপেরিমেন্ট করেছেন তাতে ব্রিজিত ভক্তদের রীতিমতো কাঁদতে হবে। স্টারিজমের মিথ মোটামুটি গুঁড়িয়ে দিয়েছেন তিনি। আরও অভিনয় করেছেন ডিরেক্টর ফ্রিৎস ল্যাঙ। তিনি ফ্রিৎস ল্যাঙের চরিত্রেই অভিনয় করেছেন।
গদার 1963 তে আলবার্তো মোরাভিয়ার উপন্যাস থেকে অ্যাডাপ্ট করেছেন এই সিনেমার কাহিনী। ফ্রিৎস ল্যাঙ পরিচালিত একটি ছবিতে অভিনয়ের সময় ডিরেক্টর ও স্ক্রিন প্লে রাইটারকে এক্সপ্লোয়েট করে প্রোডিউসার প্রোকোশ। তার সঙ্গে স্ক্রিন প্লে রাইটার পল জাভালের স্ত্রী ক্যামিলের সম্পর্ক গড়ে ওঠে। যে ছবিটি তারা বানাচ্ছিল তার নাম অডিসি। অডিসি আর কনটেম্পপ্ট-এর কাহিনী নানা সময়ে কাছাকাছি এসেছে। প্রতিতুল্য হয়েছে।
টেকনিক্যালি এই ছবি অনেক গদারীয় অঘটন ঘটিয়েছে। সেগুলোকে পরে বৈপ্লবিক বলেই অভিহিত করা হয়েছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোনালি ডানার পাখি-এস এম আজাদ রহমানস্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ...
...বাকিটুকু পড়ুন
ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,...
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন