somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোহসেন মাখমালবভের কান্দাহার

৩০ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুনেছি যে, আফগানিস্তানের কান্দাহারই নাকি ভারতের ইতিহাসের গান্ধার। যেখানে বুদ্ধিস্ট শিল্পকলার বিস্তার ঘটেছিল। শোনা কথাটা আর চেক করে দেখি নাই। কেউ জানলে আওয়াজ দিয়েন। এই আফগানিস্তান ছিল সম্ভাবনার এক দেশ। কিন্তু ওয়ার লর্ডরা (ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল) দেশটির টেস মেরে দিয়েছে। এই দেশের স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও একশ বছর লাগতে পারে। এই আফগানিস্তানের হৃদয় কেমন? ইরানি পরিচালক মহসেন মাখমালবভের কান্দাহার ছবিটি দেখলে বেশ খানিকটা উত্তর পাওয়া যায়। এটা কি ফিচার মানে ফিকশন? নাকি ডকু্যমেন্টারি? আমার মতে, দুটাই। ডকুফিকশন। জন্মভূমি থেকে উৎখাত হওয়া এক বোন ফিরে আসে পোড়ো ভূমি আফগাস্তিানে। রিফুজিদের কাফেলায়, বিয়ের যাত্রী, কালাসনিকভ চালানো বাচ্চা। আফগানিস্তানের সমাজ ও রাষ্ট্রের (?) ভেতর দিয়ে সে পায় অবাক করা সব অভিজ্ঞতা। ইরানের একজন মানুষের পক্ষে কীভাবে আফগানিস্তানের এত ভেতরে ঢোকা সম্ভব? হঁ্যা ইরানের পক্ষেই হয়তো সম্ভব। বোম্বাইয়ের স্কেপ ফ্রম তালিবান দেখেছি। ওরকম ট্রাশ আর হয় না। কিন্তু কান্দাহার বেদনা জাগাতে পারে। অরিজিনাল এক জিনিশ কান্দাহার। বিশেষ করে হাতপা হারানো বিকলাঙ্গ মানুষগুলো যখন কৃত্রিম পার জন্য মাঠের মধ্যে দৌড়াতে থাকে তখন বোঝা যায় কী ঘটনা ঘটে গেছে সেখানে। ওই আকাশ থেকে ক্লাস্টারও ঝরে আবার কৃত্রিম পাও ঝরে। আর সেখানকার মেয়েরা? তারা কেমন আছে দেখতে হলে কান্দাহার তো দেখতেই হবে।
মহসেনের ছবি 2001-এর। আফগান আগ্রাসনের (2001) টাটকা আবহে ছবিটি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। 27 টি ফিল্ম ফেস্টিভালে দেখানো হয়েছিল। পেয়েছিল নয়টি ইন্টারন্যাশনাল প্রাইজ ।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৩০
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×